কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ইফতার ও উপহার বিনিময় করা হয়েছে। গতকাল শনিবার (৭ মার্চ) কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকার শেফরান ডিলাইট রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। তিনি বলেন, “সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের এই মানবিক আয়োজন প্রশংসনীয়। এটি সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান করেন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, সংবাদপত্র প্রচারের কারিগর ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন