করিমগঞ্জে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে ব্র্যাক সিডের কর্মশালা - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৯ মে ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে ব্র্যাক সিডের কর্মশালা

কিশোরগঞ্জের করিমগঞ্জে আধুনিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড (BRAC Seed)-এর উদ্যোগে ‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

​শনিবার (৯ মে) করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসরিন সুলতানা। তিনি বলেন, “দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে হাইব্রিড ধানের আবাদ বাড়ানো জরুরি। তবে কেবল আবাদ বাড়ালেই হবে না, সঠিক সময়ে আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের বীজ ব্যবহার করে বাম্পার ফলন নিশ্চিত করতে হবে।”

​আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিজেডি-র আঞ্চলিক ব্যবস্থাপক (আর.এম) আব্দুল বাতেন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের টিএসও মো. খাইরুল ইসলাম ও নিতাই মালাকার।

​কর্মশালায় উপস্থিত কৃষি বিশেষজ্ঞগণ কৃষকদের সামনে হাইব্রিড ধান চাষের আধুনিক বিভিন্ন দিক তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—উন্নত জাতের বীজ নির্বাচন, লাইন করে নির্দিষ্ট দূরত্বে চারা রোপণ, সুষম সার প্রয়োগ এবং পরিবেশবান্ধব উপায়ে সমন্বিত বালাই ব্যবস্থাপনা। এছাড়া ধান কাটার আগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সেচ ও আগাছা দমনের আধুনিক কৌশলগুলোও হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।

​আয়োজকরা জানান, স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ বিষয়ক নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়। সঠিক পদ্ধতি অনুসরণ করে ধান চাষ করলে এই অঞ্চলে খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১০

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১১

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১২

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৩

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৪

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৫

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৬

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৭

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৮

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৯

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২০