কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ মে) রাত ১১টা ৫৮ মিনিটের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেইজে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

​নবগঠিত এই কমিটিতে শরীফুল ইসলাম নিশাদ-কে সভাপতি এবং রাফিউল ইসলাম নওশাদ-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

​কমিটির অন্য পদাধিকারীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব এবং সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর।

​কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

​দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

জেলা ​ছাত্রদল সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ বলেন, “আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, আমরা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে জেলার ছাত্র রাজনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১০

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১১

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১২

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৩

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৪

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৫

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৬

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৭

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৮

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৯

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২০