কুলিয়ারচরে স্কুলছাত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ: তিন কিশোর গ্রেফতার - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৪ মে ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে স্কুলছাত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ: তিন কিশোর গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ ও গণধর্ষণের অভিযোগে তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৩ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলো—উপজেলার ছয়সূতী ইউনিয়নের মো. ফাইজুল (১৭), মো. সাকিব (১৫) ও পাঁপন (১৬)।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে অপহরণ করা হয়। অভিযুক্ত ফাইজুল ও সাকিব ভুক্তভোগীর মুখ চেপে ধরে চরাকান্দা এলাকার একটি আবাদি জমিতে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় সাকিব তার মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করে রাখে।

​ঘটনার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে এতদিন মুখ বন্ধ রাখতে বাধ্য করে আসামিরা। সম্প্রতি ওই কিশোরীর বিয়ের আলাপ শুরু হলে আসামিরা পুনরায় সক্রিয় হয়ে ওঠে। গত ১১ মে রাতে তারা কিশোরীকে ডেকে নিয়ে হুমকি দেয় যে, বিয়ে করলে ওই ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে দেওয়া হবে।

​এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া কিশোরী বিষয়টি পরিবারকে জানালে তার মা বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে অভিযানে নামে পুলিশ। গত রাতে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আলামত ও ভিডিও উদ্ধারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১০

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১১

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১২

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৩

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৪

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৫

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৬

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৭

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৮

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৯

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২০