নব নিযুক্ত চিফ প্রসিকিউটরকে স্বাগত জানিয়ে, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নতুন সরকার সাধারণত তাদের পছন্দের লোকজনকেই নিয়োগ দেয়, এবং এটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন, বিচার কার্যক্রমের দায়িত্ব নতুন প্রশাসনের হাতে থাকায় তাদের সামাজিক ও প্রশাসনিক নেটওয়ার্ক অনুযায়ী নিয়োগ হবে।
তাজুল ইসলাম আশা প্রকাশ করেন, চলমান বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এমন ধরনের অপরাধ পুনরায় ঘটবে না। এছাড়া তিনি সহযোগিতা ও পরামর্শ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
মন্তব্য করুন