যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় নাম জড়ানোকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলছেন বিএনপি নেতা শহীদ - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২ এপ্রিল ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় নাম জড়ানোকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলছেন বিএনপি নেতা শহীদ

​কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নে যুবদল নেতা মো. বাবুল মিয়ার ওপর হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহীদ। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে জেলা শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে তাকে এই ঘটনায় ফাঁসানো হচ্ছে এবং এটি একটি ‘সাজানো অভিযোগ’। শহিদুল ইসলাম শহীদ কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

​এর আগে গত ৩১ মার্চ লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া এলাকায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল মিয়াকে মারধর ও হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় শহিদুল ইসলাম শহীদসহ ৬ জনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন আহতের বাবা হাদিস মিয়া। অভিযোগ ছিল, একটি দ্রুত বিচার আইনের মামলার জেরে ক্ষিপ্ত হয়ে শহীদের নির্দেশে ও উপস্থিতিতে এই হামলা চালানো হয়।

​সংবাদ সম্মেলনে বিএনপি নেতা শহিদুল ইসলাম শহীদ এসব অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, “৩১ মার্চের ওই ঘটনার সাথে আমার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার বিষয়ে আমি সম্পূর্ণ অজ্ঞাত। সেদিন আমি নিজ বাসায় ঘুমাচ্ছিলাম।” তিনি আরও দাবি করেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং তার অর্জিত সম্মান ক্ষুণ্ণ করতে একটি কুচক্রী মহল এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

​লিখিত বক্তব্যে সাবেক এই চেয়ারম্যান আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে জনসেবা ও রাজনীতির সঙ্গে জড়িত এবং কোনো ধরনের সহিংসতাকে তিনি সমর্থন করেন না। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হোক। তদন্ত ছাড়া কোনো সম্মানিত ব্যক্তিকে জড়িয়ে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

​বর্তমানে আহত যুবদল নেতা বাবুল মিয়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, আজ বৃহস্পতিবার মামলা হয়েছে। তদন্ত করছি। এ ঘটনায় জড়িতদের খুব দ্রুত গ্রেপ্তার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১০

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১১

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১২

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৩

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৪

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৫

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৬

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৭

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৮

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৯

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২০