সম্পত্তির জন্য তিন মাসের শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার হুমকির অভিযোগ - ayna247
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্পত্তির জন্য তিন মাসের শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার হুমকির অভিযোগ

সম্পত্তির জন্য তিন মাসের শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার হুমকির অভিযোগ উঠেছে তারই চাচা সিরাজের বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের উত্তর পারাভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমনই অভিযোগ করেন শিশুটির মা রুকসানা ও তার স্বামী তাহেরের পরিবার।

সংবাদ সম্মেলনে রুকসানা অভিযোগ করে বলেন, সম্পত্তি আত্মসাৎ করার জন্য দেবর সিরাজ ও তার ৮ স্ত্রীর সন্তানের নিয়ে জোরপূর্বক জমি দখল গাছ-পালা কর্তনসহ বাড়িতে হামলা ও পুকুর থেকে মাছ চুরি করে বিক্রি করে দেয়। মাছ চুরির ঘটনায় আমার স্বামী তাহের বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

রোকসানার অভিযোগ, গত ১৫ নভেম্বর বাড়ির বিভিন্ন ফলের গাছ কেটে ফেলে সিরাজ ও তার সন্তানেরা। এর প্রতিবাদ করতে গেলে সিরাজ, তাঁর ছেলে আলফাজ, পলাশ, ফরহাদ, হানিফ, সৌরভ, মেয়ে মমতা ও জহুরা আমাকে এবং আমার স্বামীর পরিবারের অন্য সদস্যদের হত্যা করতে চায়। পরে আমার তিন মাসের শিশু সন্তান জান্নাতকে জোর করে নিয়ে গিয়ে পানিতে ফেলে হত্যার চেষ্টা করে। এমতাবস্থায় বাড়িতে থাকা আমাদের জীবনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তাই জীবনের নিরাপত্তার জন্য ননদের বাড়িতে আশ্রয় নিয়েছি।

ভুক্তভোগী তাহের বলেন, আমার কোনো সন্তানাদি না থাকায় আমি দ্বিতীয় বিয়ে করি। দ্বিতীয় স্ত্রী রোকসানা ও আমার দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জান্নাতের বয়স তিন মাস। আমার স্ত্রী রোকসানার গর্ভে সন্তান আসার পর থেকেই আমার ভাই ও ভাতিজারা মিলে আমার শিশু সন্তান সহ হত্যার চেষ্টা সহ আমার সম্পত্তি আত্মসাৎ ও বেদখলের পাঁয়তারা করিতেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযুক্ত সিরাজ মিয়ার কন্যা বিলকিস আক্তার, তিনি বলেন আমার বাবা ৭/৮টি বিবাহ করেছে, আমার বাবা ও ভাইয়েরা আমার তিন মাসের চাচার মেয়েকে সহ চাচাকে হত্যা ও জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যে ফিসারি মাছ লুটপাট করেছে।

অভিযুক্ত সিরাজের মা জানান আমার ছেলে ও নাতিরা আমাকে সহ আমার ছেলে তাহের ও তার স্ত্রী ও সন্তানকে হত্যা করার ষড়যন্ত্র করছে। তাই আমরা প্রাণ বাঁচাতে শহরে মেয়ের বাসায় আশ্রয় নিয়েছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অভিযুক্ত সিরাজের বোন হামিদা ও আছিয়া। তারাও বলেন, আমার ভাই তাহের ও তার স্ত্রী ও সন্তানকে অপর ভাই সিরাজ ও মাকেও মারতে আসে, গত কয়েকদিন আগে পুকুর থেকে মাছ চুরি করেছে।

অভিযোগের বিষয়ে জানতে পলাশের সাথে কথা হলে তিনি বলেন, দাদার জমি নিয়ে চাচার সাথে পারিবারিক বিরোধ রয়েছে। ডিবি এসে তদন্ত করে গেছে আপনারাও আসুন সরজমিনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১০

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১১

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১২

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৩

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৪

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৫

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৬

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৭

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৮

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৯

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২০