স্ত্রীকে বেধড়ক পিটিয়ে কোমরের হাড় ভেঙ্গে রাস্তায় ফেলে দিল স্বামী, কামড়াল পাগলা কুকুর - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩ ডিসেম্বর ২০২৫, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীকে বেধড়ক পিটিয়ে কোমরের হাড় ভেঙ্গে রাস্তায় ফেলে দিল স্বামী, কামড়াল পাগলা কুকুর

কিশোরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে কোমরের হাড় ভেঙ্গে সড়কে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী মোঃ শহীদ মিয়া ও শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ওই নারীকে অজ্ঞান অবস্থায় কুকুরে কামড়িয়ে জখম করেছে বলেও জানা গেছে। এ ঘটনায় বুধবার (০৩ ডিসেম্বর) কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই ভুক্তভোগী নারীর মা স্বপ্না আক্তার।

অভিযুক্ত আসামিরা হলেন, স্বামী মোঃ শহীদ মিয়া, শ্বশুড় সাবান মিয়া ও শাশুড়ি মঞ্জিলা খাতুন। তাঁরা সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাঁটি গ্রামের বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী ওই নারী একই এলাকার বাসিন্দা। ওই নারীর মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করেন। ভুক্তভোগীর বাবা হক মিয়া শ্রমিক।

বাদী পক্ষের আইনজীবী শাহাদাত হোসেন মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর জবানবন্দি গ্রহণ করে কিশোরগঞ্জ মডেল থানাকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আদেশ দেন।

মামলা সূত্রে, ২০২০ সালে ওই ভুক্তভোগী নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শহীদ মিয়া। তাদের সংসারে ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুর শাশুরির প্ররোচনায় যৌতুকের টাকার জন্য ভুক্তভোগী ওই নারীকে শারীরিক ও মানসিক নির্যাতন করত তাঁর স্বামী। সন্তানের ভবিষ্যত জীবনের কথা চিন্তা করে এসব সহ্য করতেন ভুক্তভোগীর পরিবার। এসব নিয়ে অনেক দরবার সালিসিও হয় এলাকায়। গত ২৬ নভেম্বর ভুক্তভোগী ওই নারীর কাছে ১ লাখ টাকা দাবি করে স্বামী, শ্বশুর ও শাশুরি। এ টাকা দিতে অস্বীকার করলে ভুক্তভোগী নারীর চুলের মুঠি ধরে টানা হেচড়া করে মাটিতে ফেলে দেয়।

পরে বাঁশ দিয়ে সারা শরীরে বেধড়ক মারপিট করে। পরে শহীদ মিয়া এসএস পাইপ দিয়ে সারা শরীরে পেটায়। মারপিটে অজ্ঞান হয়ে গেলে ওই নারীকে বাড়ির সামনের সড়কে ফেলে দেয় অভিযুক্তরা। পরে পাগলা কুকুর ওই নারীকে কামড়িয়ে জখম করে। আশপাশের লোকজন ভুক্তভোগী নারীর মাকে খবর দিলে তিনি এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী নারীর মা স্বপ্না আক্তার বলেন, আমার মেয়েকে মেরে কোমরের হাড় ভেঙ্গে ফেলেছে ওই পাষণ্ডরা। মারপিট করে সড়কে ফেলে রাখে আমার মেয়েকে। অজ্ঞান অবস্থায় আমার মেয়েকে পাগলা কুকুরেও কামড়িয়েছিল। আমার মেয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতেও শান্ত হয়নি তারা। আমাদের রাস্তায় পেয়ে খুন জখমের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। আমরা ভয়ে আতঙ্কে কাটাচ্ছি। আমরা গরিব মানুষ কি তাহলে বিচার পাবো না।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, কোর্ট ছাড়া কাউকে বক্তব্য দেয়া যাবে না।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাজরীন তৈয়ব বলেন, কোমরে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে অবস্থা উন্নতির দিকে। এছাড়া ডান পশ্চাদদেশে কুকুরে কামড় দিয়েছিল। সেই কামড়ের ক্ষতও এখন উন্নতির দিকে। কুকুরের কামড়ের ভ্যাক্সিন দেয়া হয়েছে।

অভিযুক্ত স্বামী মোঃ শহীদ মিয়া বলেন, আমি মেরেছি কিন্তু এসএস পাইপ দিয়ে মারিনি। আমি স্ত্রীকে রাস্তায়ও ফেলে আসিনি। আমার স্ত্রী ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে নিজেই চলে যায়। আমাদের নামে যেসব বলা হয়েছে সব মিথ্যা।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আদালতের আদেশ আমাদের হাতে এসে এখনো পৌঁছায়নি। হাতে পেলেই তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১০

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১১

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১২

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৩

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৪

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৫

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৬

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৭

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৮

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৯

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২০