স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি কিশোরগঞ্জ ড্যাবের - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২০ মে ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি কিশোরগঞ্জ ড্যাবের

চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় কর্মরতদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা এবং শরীয়তপুরে আক্রান্ত ডা. নাসিরসহ সারা দেশে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বুধবার (২০ মে) দুপুরে ড্যাব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আয়োজনে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থকর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভসভায় সভাপতিত্ব করেন ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান।

ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মীর শাদ সৈকতের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. একরাম আহসান জুয়েল, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম, নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. খালিদ আসাদ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল হক, সহযোগী অধ্যাপক ডা. আতাউর রহমান, ইন্টার্ন চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ডা. ইউসুফ, জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ৪৮তম বিসিএস কর্মকর্তা ডা. নাসির উদ্দিনের এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১০

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১১

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১২

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৩

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৪

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৫

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৬

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৭

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৮

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৯

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২০