নিলামে বিক্রি হয়নি, সাবেক এমপিদের ৩১টি বিলাসবহুল গাড়ি পাবে জনপ্রশাসন মন্ত্রণালয় - ayna247
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৫, ৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিলামে বিক্রি হয়নি, সাবেক এমপিদের ৩১টি বিলাসবহুল গাড়ি পাবে জনপ্রশাসন মন্ত্রণালয়

বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের (এমপি) বিদেশ থেকে আমদানি করা ৩১টি বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য নির্দেশনা দিয়ে আজ বুধবার একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের কিছু সদস্যের বিশেষ শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে কি না জানতে চেয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস নির্দেশনা চায়। এর জবাবে গাড়িগুলো খালাসের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে না এবং আমদানিকারকেরা স্বাভাবিক হারে শুল্ক-কর পরিশোধ করে গাড়িগুলো খালাস করতে পারবেন বলে গত বছরের ৮ ডিসেম্বর চট্টগ্রাম কাস্টমস হাউসকে নির্দেশনা প্রদান করে এনবিআর।

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ওই ৩১টি গাড়ির মোট প্রদেয় শুল্ক-করের পরিমাণ ২৬৯ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা। উচ্চ মূল্যের এ সকল গাড়ির একক প্রতি প্রদেয় শুল্ক-করের সর্বোচ্চ পরিমাণ ৯ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা এবং একক প্রতি প্রদেয় সর্বনিম্ন শুল্ক-করের পরিমাণ ৮ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে সব শুল্ক-কর পরিশোধ করে ওই ৩১টি গাড়ি আমদানিকারকেরা খালাস করেননি। বিধায় কাস্টমস আইন, ২০২৩ এর ধারা ৯৪(৩) অনুযায়ী গাড়িগুলো নিলামে তোলা হয়। ওই নিলামে কোনো নিলামকারী গাড়িগুলোর যৌক্তিক মূল্য বিড না করায় গাড়িগুলো নিলামে বিক্রি করা হয়নি। পরবর্তীতে জনস্বার্থে যথাযথ ব্যবহারের বিষয়ে আন্তমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে অতি মূল্যবান গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের জন্য এই বিশেষ আদেশ জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট গাড়ির আমদানিকারক ভবিষ্যতে প্রযোজ্য সমুদয় শুল্ক ও কর পরিশোধ করে গাড়িগুলো আইনানুগ পদ্ধতিতে খালাস করতে চাইলে চট্টগ্রাম কাস্টমস হাউস শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ এবং শুল্কায়ন সংক্রান্ত আইন, বিধি ও আদেশ যথাযথভাবে পরিপালন করে তা আমদানিকারকের অনুকূলে খালাস করতে পারবে।

প্রযোজ্য শুল্ক-কর আদায়পূর্বক গাড়িগুলো ভবিষ্যতে চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানিকারকের অনুকূলে খালাসের ব্যবস্থা গ্রহণ করলে ওই গাড়িগুলো সরকারি যানবাহন অধিদপ্তর কাস্টমস কর্তৃপক্ষের নিকট ফেরত প্রদান করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংকে শিশুর মরদেহ

প্রভাষকের স্ত্রীর লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে স্বামী

দখলদারদের কবলে নরসুন্দা: উদ্ধারে এমপির আলটিমেটাম

ইউনূসের কিচেন কেবিনেটে আমি ছিলাম না: সাখাওয়াত হোসেন

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৬ পদে রদবদল

“ক্ষমতার মোহ নয়, মানুষের পাশে থাকতে চান হাসান মীর”

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশের পোশাকে চাঁদা তোলেন ‘ভাগিনা নাঈম’, পরিদর্শক মারগুব তৌহিদ ক্লোজড, তদন্ত কমিটি গঠন

লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইবা দিতে এসে ৯ পরীক্ষার্থীর কারাদণ্ড

পুতিন ইতোমধ্যেই “তৃতীয় বিশ্বযুদ্ধ” শুরু করেছেন, দাবি জেলেনস্কির

১০

ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু ১২ মার্চ

১১

দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপাট, ১১ জনের বিরুদ্ধে মামলা

১২

প্রধানমন্ত্রী প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগের অফিসে

১৩

নতুন সরকার স্বাভাবিকভাবেই পছন্দের লোক নিয়োগ দেবে: তাজুল ইসলাম

১৪

ইউরোপের ফুল এবার কিশোরগঞ্জে

১৫

কার্যক্রমে নিষিদ্ধ দলের তৎপরতা চলতে দেওয়া হবে না: আইজিপি

১৬

ওসিকে গালাগালের অভিযোগ, বাহুবল উপজেলা বিএনপির সভাপতিকে আটক

১৭

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১০–১২ মার্চের মধ্যে

২০