কিশোরগঞ্জে ভুল তথ্য দিয়ে ‘বিদ্যুৎ বন্ধ’, নেপথ্যে লাখ টাকার লেনদেনের অভিযোগ - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৬ এপ্রিল ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ভুল তথ্য দিয়ে ‘বিদ্যুৎ বন্ধ’, নেপথ্যে লাখ টাকার লেনদেনের অভিযোগ

কিশোরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, এক ব্যক্তিকে সুবিধা দিতে কয়েক ঘণ্টা ধরে বন্ধ রাখা হয় পুরো একটি এলাকার বিদ্যুৎ সরবরাহ। এই সময়ে বসানো হয় ওই ব্যক্তির বাড়িসংলগ্ন এলাকায় নতুন বৈদ্যুতিক খুঁটি। আর এ বাবদ লেনদেন হয় ১ লাখ ২০ হাজার টাকা। এদিকে টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তির শিকার হন কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার বাসিন্দারা। ১০ এপ্রিল এ ঘটনা ঘটে।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে জেলা স্মরণী উচ্চ বালিকা বিদ্যালয়সংলগ্ন বিকাশ চন্দ্র নামের এক ব্যক্তির বাড়ির সামনে নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে দিতেই এই কৃত্রিম বিদ্যুৎ বিভ্রাট ঘটানো হয়েছিল। ওই দিন সকালে পিডিবির উপসহকারী প্রকৌশলী অনুজ চন্দ্র কন্ট্রোল রুমে বার্তা দেন যে, একটি ট্রান্সফরমার থেকে তেল পড়ছে। মেরামতের জন্য ‘২ নম্বর ফিডার’ জরুরি ভিত্তিতে বন্ধ করা প্রয়োজন। কিন্তু সরেজমিনে দেখা গেছে, কোনো ট্রান্সফরমার নষ্ট ছিল না।

জানা যায়, ওই জায়গায় আগে থেকেই দুটি খুঁটি ছিল। কিন্তু ব্যক্তিগত ভবনের কাজের সুবিধার জন্য মোটা অঙ্কের বিনিময়ে মাত্র ১০ ফুটের ব্যবধানে তৃতীয় একটি খুঁটি বসানো হয়। সরকারি রেকর্ড বা কন্ট্রোল রুমে ভুল তথ্য দিয়ে এই জালিয়াতি করা হয়েছে বলেও তথ্য মিলেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিকাশ চন্দ্র বলেন, সরকারি নিয়মে খুঁটি স্থাপন করেছে অফিস কর্তৃপক্ষ। তবে পিডিবিতে বিকাশ চন্দ্রের দায়েরকৃত কোনো আবেদনের কপি তিনি দেখাতে পারেননি।

স্থানীয় বাসিন্দা এফ এম আব্বাস বলেন, ‘টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। পরবর্তী সময়ে আমরা জানতে পেরেছি বিদ্যুতের কোনো সমস্যা ছিল না। মূলত বিদ্যুৎ অফিসের একটি চক্র ও স্থানীয় বিকাশ চন্দ্রের বাসার সামনে অনুমোদনবিহীন একটি নতুন খুঁটি স্থাপন করতেই এমন ভোগান্তি পোহাতে হয়েছে আমাদের।’

অনুসন্ধানে আরও দেখা যায়, এই অবৈধ কাজের সঙ্গে কোনো নিবন্ধিত ঠিকাদার যুক্ত ছিলেন না। জালিয়াতি ধরা পড়ার ভয়ে ইলেকট্রিশিয়ান দিলীপ বিশ্বাস ও অনুজ চন্দ্র নিজেদের লোক দিয়ে কাজটি করিয়েছেন।

১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপনের বিষয়ে অভিযোগ অস্বীকার করে পিডিবির উপসহকারী প্রকৌশলী অনুজ চন্দ্র বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, ‘এই কাজের বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। দায় এড়াতে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে।’

অনিয়মের বিষয়ে কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং উত্তেজিত হয়ে পড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ভুল তথ্য দিয়ে ‘বিদ্যুৎ বন্ধ’, নেপথ্যে লাখ টাকার লেনদেনের অভিযোগ

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাবে খুদে বিজ্ঞানীদের ‘স্মার্ট বর্ডার সিকিউরিটি সিস্টেম’

ইটনা সরকারি কলেজের পুকুর, জমি দখল: সংবাদ সম্মেলনে সম্পৃক্ততা অস্বীকার উপজেলা বিএনপি সভাপতির

বুলেট শরীরে নিয়ে ‘মিথ্যা মামলার’ জালে জুলাই যোদ্ধা দেলোয়ার, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

ইটনায় বিএনপি সভাপতির নেতৃত্বে দখল হচ্ছে সরকারি কলেজের পুকুর ও জায়গা!

কিশোরগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে খুন হয় আবির, ২৪ দিন পর কঙ্কাল উদ্ধার

যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় নাম জড়ানোকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলছেন বিএনপি নেতা শহীদ

হোসেনপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কারাগারে, কাঁদছে পরিবার

কিশোরগঞ্জে সড়কে গরুর রাজত্ব: আড়তে হানা, পথে জট

১০

জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক পলাশ রহমান

১১

রূপগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ফুঁসে উঠেছে জনতা

১২

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ গাইডার ও সাংবাদিক শাহীনের মাতার ইন্তেকাল

১৩

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ওয়ালীনেওয়াজ খান কলেজের ছাত্রের

১৪

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

১৫

কিশোরগঞ্জের হাওরে শিলাবৃষ্টির হানা: ৪ হাজার হেক্টর জমির ধান নিয়ে দিশেহারা কৃষক

১৬

মিঠামইনে ৫২টি গাছ কেটে সাবাড় করল দুর্বৃত্তরা

১৭

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে কলেজছাত্র ইমনের মরদেহ উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

১৮

কিশোরগঞ্জে জমি বিরোধের জেরে হামলা থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

১৯

কিশোরগঞ্জে দুই টাকায় ইফতার

২০