কিশোরগঞ্জে বৃদ্ধাকে কোপাল ভাড়াটিয়া দম্পতি, স্বর্ণালংকার লুট - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বৃদ্ধাকে কোপাল ভাড়াটিয়া দম্পতি, স্বর্ণালংকার লুট

[ppsp_buttons]

কিশোরগঞ্জে নিজ বাসায় জহুরা মতিন (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে ভাড়াটিয়া দম্পতি। বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের বত্রিশ নূরানী সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগীর ছোট মেয়ে মনিরা বেগম রুমা কিশোরগঞ্জ মডেল থানায় একটি এজাহার দায়ের করেছে।

অভিযুক্ত ভাড়াটিয়া দম্পতি হলেন, সদর উপজেলার করমুলী বিন্নগাঁও গ্রামের বাসিন্দা মো. আলিফ (২৪) ও তানিয়া আক্তার (২০)। অন্যদিকে ভুক্তভোগী জহুরা মতিন জেলা শহরের বত্রিশ নূরানী সড়কের মৃত এম এ মতিনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, বত্রিশ নূরানী সড়কের বাসায় একাই থাকতেন জোহরা খাতুন। অভিযুক্ত মো. আলিফ (২৪) ও তানিয়া আক্তার (২০) দীর্ঘ চার মাস ধরে ভাড়া পরিশোধ না করে বাসায় বসবাস করছিলেন। ভাড়া চাইলে তারা গালিগালাজ ও হুমকি দিতেন। ঘটনার দিন দুপুরে বাসায় একা থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে জহুরা মতিনকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তিন লাখ টাকা মূল্যের স্বর্ণের কানের দুল ও হাতের বালা লুট করে পালিয়ে যায়।

ভুক্তভোগীর ছোট মেয়ে মনিরা বেগম রুমা বলেন, আম্মাকে দুপুরে ফোন দিলে আম্মার গোঙানির শব্দ শুনতে পেয়ে দ্রুত বাসায় যাই। গিয়ে দেখি গেইটে তালা দেয়া। প্রতিবেশী ও স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় আম্মাকে পাই। ভাড়াটিয়া দম্পতিও বাসায় নেই। পরে আম্মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক থানায় খবর দিলে পুলিশ হাসপাতালে আসে। পরে পুলিশ বাসায় যায়।

রুমা আরও বলেন, ভাড়াটিয়া দম্পতিকে ধরতে পারলে সবকিছু বের হয়ে আসবে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, বুধবারে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০