হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৫ জুলাই ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

[ppsp_buttons]

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গাফিলতি এবং চিকিৎসা-সংক্রান্ত নথিতে কারসাজির অভিযোগ উঠেছে। প্রভাবশালী প্রতিপক্ষের প্রভাবে মামলাটি দুর্বল করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

​আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার বাদী মোছা. আম্বিয়া, তাঁর প্রতিবন্ধী স্বামী মো. রমজান আলী, দুই ছেলে সোহেল মিয়া ও হৃদয় মিয়া।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাদীপক্ষ জানায়, জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে গত ৩১ মে বিকেলে তাঁদের বসতবাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় প্রতিপক্ষ। এ ঘটনায় গত ৪ জুন পাকুন্দিয়া থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

​লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, হামলায় সোহেল মিয়ার মাথা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। তাঁকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় হৃদয় মিয়া, রমজান আলী, আম্বিয়া ও ফারজানাও গুরুতর আহত হন।

​ভুক্তভোগীদের দাবি, হামলার সময় তাঁদের দুই নারী সদস্যের শ্লীলতাহানি করা হয়। এছাড়া ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধনসহ দুটি স্বর্ণের চেইন ও গরু বিক্রির নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। মামলা করলে প্রাণে হত্যা, লাশ গুম ও বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে তাঁরা অভিযোগ করেন।

মামলার বাদী মোছা. আম্বিয়া বলেন, ​”আমরা নিরীহ মানুষ। আমাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। এখন প্রভাবশালী মহল মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। কিশোরগঞ্জ সদর হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে টাকার বিনিময়ে মেডিকেল সার্টিফিকেটে জালিয়াতি করা হয়েছে, যাতে আহতদের আঘাতের প্রকৃত চিত্র গোপন রেখে মামলাটি দুর্বল করা যায়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

​সংবাদ সম্মেলনে আহত সোহেল মিয়া ও প্রতিবন্ধী রমজান আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁরা এখনো শারীরিক ও মানসিকভাবে হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তার জন্য তাঁরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০