​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১ সেপ্টেম্বর ২০২৬, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

[ppsp_buttons]

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে গণমাধ্যম ‘কালের নতুন সংবাদ’-এর ১১ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ প্রেসক্লাব কনফারেন্স রুমে এক আলোচনা সভা, কেক কাটা ও পেশাগত কাজে অবদানের জন্য সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্পাদক খায়রুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল হোসাইন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন খান ছোটন, করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রাজ্জাকুন্নেছা সুমী এবং কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।

​বক্তারা সংবাদমাধ্যমের বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বছরসেরা সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন— অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল, এমদাদুল হক (গাজীপুর), আলম খান (নেত্রকোণা), আতাউর রহমান বাচ্চু, আমিনুল ইসলাম রিপন ও এস কে শাহিন নবাব।

​শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আবু জাফর সালেহ মো. বাবুল। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০