কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং আশপাশের দোকানপাট থেকে অভিযান পরিচালনা করে ২০ জন দালালকে আটক করেছে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে আটকের পর এসব কারাদণ্ড দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের।

ভ্রাম্যমাণ আদালতে কার্যক্রম শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের সাংবাদিকদের বলেন, আটককৃতদের দোষ স্বীকারের ভিত্তিতে এবং তাদের অপরাধের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে তাদেরকে দন্ডিত করা হয়। আমরা যখন অভিযান পরিচালনা করি এমনও হয়েছে আমাদের সিভিল ফোর্সের কাছে অর্থ দাবি করে। এভাবেই তাঁরা তাদের কার্যক্রম পরিচালনা করে আসতো। আশা করি এই অভিযানের ফলে পাসপোর্ট অফিসে জনভোগান্তি কমবে।

তিনি আরও বলেন, সর্বোচ্চ দণ্ড এক মাসের বিনাশ্রম আর সর্বনিম্ন দণ্ড ৭ দিনের প্রদান করা হয়েছে। কারাদণ্ডগুলো অপরাধের প্রকৃতি অনুযায়ী আমরা দিয়েছি। অফিসের কোন কোন কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। আমরা যদি অফিসের যে কারও সংশ্লিষ্টতা পাই সে যেই হউক না কেনো আমরা তাকে আইনের আওতায় আনবো। দীর্ঘ দিন ধরেই অফিসে রেকি কার্যক্রম চলতেছে। কারও যোগসাজশ রয়েছে কিনা সেটারও তদন্ত চলতেছে। আজকে দাললদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি।

এদিকে র‍্যাব জানায়, পাসপোর্ট অফিসে দায়িত্বরত মানিক নামে একজন আনসার সদস্যও দালালদের সাথে সম্পৃক্ত। এ বিষয়ে জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল আলীমকে অবগত করা হয়েছে।

জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল আলীম বলেন, আমাকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি জানিয়েছেন। আমাদের তালিকায় মানিক নামে কাউকে পাচ্ছি না। পেলে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তাকে ক্লোজড করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০