বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবালসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩ জানুয়ারী ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবালসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল

কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনে যাচাই-বাছাই শেষে মোট ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আর ১৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এ তথ্য জানান।

এ সময় পুলিশ সুপার,জেলা নির্বাচন কর্মকর্তা,সহকারী রিটার্নিং কর্মকর্তা,দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা,প্রস্তাবকারী,প্রার্থী ও তাদের সমর্থক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহীন রেজা চৌধুরী হলফনামায় স্বাক্ষর না করায়, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লার ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায়, স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবিরের ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী খাইরুল ইসলাম ঠাকুরের হলফনামা সঠিক ফরম্যাটে দাখিল না করার কারণে মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। এই আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক নেতা মো: রুকন রেজা শেখসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ-৫ আসনে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) শেখ মুজিবুর রহমান ইকবাল তাঁর মেরিন আদালতে মামলা সংক্রান্ত তথ্য গোপন ও রাষ্ট্র সংস্কার আন্দোলন (যা নিবন্ধিত নয়) এ.এইচ.এম কাইয়ুমের (হাসনাত কাইয়ুম) ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় বাতিল ঘোষণা করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ রমজান আলীসহ ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। উল্লেখ্য যে বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা তাঁর বাবার গড়া জাতীয় দল বিলুপ্ত করে সম্প্রতি বিএনপিতে যোগদান করেন।

কিশোরগঞ্জ-৬ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী নজরুল ইসলাম সম্পদ ও দায়ের তথ্য পূরণ না করায়, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ডা. মোহাম্মদ হাবিল মিয়ার সম্ভাব্য অর্থ প্রাপ্তি, সম্পদ ও দায়ের তথ্য অসম্পূর্ণ থাকায়, জাতীয় পার্টি মোহাম্মদ আয়ুব হোসেন সম্পদ ও দায় এবং বার্ষিক আয়ের বিবরণীতে তথ্য না দেয়ায়, স্বতন্ত্র প্রার্থী শরীফুল হক জয়ের ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির প্রার্থী মোঃ শরীফুল আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মূছা খানসহ ৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, জেলার ছয়টি আসনের মধ্যে আজ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত কিশোরগঞ্জ-৪,৫ ও ৬ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০