কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১ জুলাই ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

[ppsp_buttons]

কিশোরগঞ্জ সদর উপজেলায় পলিথিন শপিং ব্যাগ পরিবহনের দায়ে এক অভিযানে প্রায় ৪১৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ আইন অমান্য করায় সাদ্দাম নামে ওই ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাদ্দাম পলিথিন কিনে এনে বিভিন্ন দোকানে বিক্রি করতো বলে জানা গেছে।

​আজ বুধবার (১ জুলাই) জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকায় এ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল। আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

​পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০১০) লঙ্ঘনের দায়ে এই জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

​অভিযান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের কুফল তুলে ধরা হয় এবং এর ব্যবহার থেকে বিরত থাকতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মমিন ভূইয়া বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০