পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক আজিমুশশান জিকরে মিলাদ ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব উপজেলার আঙ্গিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ হুসাইন রেজা কাদেরী। তিনি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর আদর্শ, সুন্নাহ ও জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে নাতে রাসুল ﷺ পরিবেশন করেন বিশিষ্ট শায়ের মাওলানা রফিকুল ইসলাম কাদেরী।
মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ বাসির উদ্দিন আশরাফীর পরিচালনায় এতে স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। মানুষের মাঝে নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।
মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়। মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম ও এলাকাবাসী যৌথভাবে এ মাহফিলের আয়োজন করে।
মন্তব্য করুন