চর্ম ও যৌন রোগ বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় চিকিৎসক মো. একরাম আহসান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
পদোন্নতি উপলক্ষে রাতে কিশোরগঞ্জের পপুলার মাল্টিকেয়ার হাসপাতালে ডা. মো. একরাম আহসান জুয়েলকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। হাসপাতালে আয়োজিত সংবর্ধনায় ডা. জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির সহ-ব্যবস্থাপক ও চিকিৎসক মোহাম্মদ জনী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন, মাওলানা মিসবাহ উদ্দিন ও তৌহিদুল হক। এ সময় উপস্থিত সবাই ডা. জুয়েলকে অভিনন্দন জানান এবং তাঁর পেশাগত জীবনের সাফল্য কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে অধ্যাপক ডা. একরাম আহসান জুয়েল চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
মন্তব্য করুন