বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষ্যে আনন্দ ও শুভেচ্ছা মিছিল করেছে ১ নম্বর রশিদাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মীর একটি মিছিল এলাকা থেকে শুরু হয়ে শহরের পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আমি গুলিবিদ্ধ হয়েছি, এখনো আমার শরীরে ৩২টি গুলি রয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও জেল-জুলুমের পর আজ আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রশিদাবাদ ইউনিয়নে যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। সমগ্র কিশোরগঞ্জবাসী তাঁকে বরণ করে নিতে মুখিয়ে আছে।”
এ সময় শুভেচ্ছা মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর রশিদাবাদ ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আজহার মিয়া, বিএনপি নেতা তারেক আহমেদ হেলাল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোস্তফা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. পলাশ শেখ ও সাধারণ সম্পাদক আফহাজ মোল্লা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুনায়েদ।
এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা শাহাবুদ্দিন, হারিস মিয়া, কলিম মিয়া, ইমাম উদ্দিন, মুকুল মিয়া, মনজিল, দুলাল, অলি এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মাহবুবসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।
উল্লেখ্য, আগামীকাল রোববার কিশোরগঞ্জ সদরের পুরাতন স্টেডিয়ামসহ পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন