নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩০ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

[ppsp_buttons]

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া গ্রামের প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্জ মাওলানা আবুল বাসার মো. নূরুল ইসলাম আর নেই। গত ২৯ আগস্ট (শনিবার) সকাল ৯টা ২০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

​তিনি দীর্ঘদিন নান্দাইল চকমতি ডি এস ফজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কিশোরগঞ্জ জেলা সদরের নগুয়া আয়শা-আহাদ দাখিল মাদ্রাসা, কলাপাড়া হাজী আ. গফুর দাখিল মাদ্রাসা, বৌলাই পাটধা রসুলপুর দাখিল মাদ্রাসা এবং কটিয়াদী উপজেলার মানিককালি চান্দপুর দাখিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে সুনামের সঙ্গে অধ্যাপনা করেছেন।

​মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ পুত্র, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত শনিবার বাদ মাগরিব পাসপোর্ট অফিস সংলগ্ন আয়শা প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

​প্রবীণ এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কর কমিশনার (যুগ্ম সচিব) কবীর উদ্দিন মোল্লা, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন, লতিবাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুকুল এবং হোসেনপুর বিএম কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম। এক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০