করিমগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৬ এপ্রিল ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম

[ppsp_buttons]

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় তিন যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক মাদক কারবারির বিরুদ্ধে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মলাই ফকির বাজারে এ ঘটনা ঘটে।

​অভিযুক্ত মাদক কারবারির নাম সাহাবুদ্দিন (৫৫)। হামলায় আহত ব্যক্তিরা হলেন— বড়চর গ্রামের মোবারক হোসেন (৩২), মো. হানিফ (৩০) এবং সংঘর্ষ থামাতে আসা নামাপাড়া গ্রামের ছন্দু মিয়া। আহতরা করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রোববার (২৬ এপ্রিল) আহত মোবারক হোসেন করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সাহাবুদ্দিনের বাড়ি থেকে এক মাদকসেবী মাদক কিনে বের হওয়ার সময় মোবারক হোসেনসহ স্থানীয় সচেতন তরুণরা তাকে হাতেনাতে আটক করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাহাবুদ্দিন ও তার ছেলে বিজয়সহ কয়েকজন দেশীয় অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে বাজারে মোবারকের দোকানে অতর্কিত হামলা চালান। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আটক মাদকসেবীকে ছিনিয়ে নিয়ে যান।

​হামলায় মোবারক হোসেনের বাম হাত রক্তাক্ত জখম হয় এবং মো. হানিফের ডান হাতের আঙুল আংশিক বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ছন্দু মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।

​আহত মোবারক হোসেন বলেন, “সাহাবুদ্দিন ও তার স্ত্রী মাসখানেক আগেও মাদকের মামলায় জেল খেটে বের হয়েছেন। এলাকায় ফিরে তারা আবারও মাদকের আখড়া গড়ে তুলেছেন। আমাদের এলাকার তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রতিবাদ করায় তারা আমাদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। আমরা এই অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

​এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, আজ রবিবার এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সাহাবুদ্দিনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

​ওসি আরও বলেন, “মাদকের ব্যাপারে পুলিশ কোনো ধরনের ছাড় দেবে না। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০