কিশোরগঞ্জ সদর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর রবীন্দ্রসঙ্গীত ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সামিহা তাবাসসুম। সে উপজেলার নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয়। এর আগে সামিহা ইউনিয়ন পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে প্রথম স্থান অধিকার করে উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছিলো।
সামিহা তাবাসসুমের বাবা গাজী মহিবুর রহমান এবং মা নূরুন্নাহার। মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকেরা।
সঙ্গীতে সামিহার প্রতিভা এটাই প্রথম নয়; এর আগেও সে বিভিন্ন প্রতিযোগিতায় তার মেধার স্বাক্ষর রেখেছে। সে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২০২৪ সালের দেশব্যাপী প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে অংশ নিয়ে জেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীতে প্রথম এবং গণজাগরণের গানে তৃতীয় স্থান অর্জন করেছিলো।
এছাড়া সে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আঞ্চলিক পর্যায়ে লোকসংগীত ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়ে বিভাগীয় পর্যায়ে লড়াই করে। পাশাপাশি ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতাতেও লোকসংগীত ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে সে।
মন্তব্য করুন