কিশোরগঞ্জে বিক্ষোভ: শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের বিচার দাবি - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২২ মে ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিক্ষোভ: শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের বিচার দাবি

[ppsp_buttons]

শিশু রামিসাসহ সারাদেশে চলমান ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ধর্ষক ও খুনিদের দ্রুত ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ড বেড়েই চলেছে, অথচ অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে অপরাধ প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

​কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মো. বরকত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল তামজিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক্ব এবং কিশোরগঞ্জ জেলা জুলাই আন্দোলনের আহতদের ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম নাদিমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।

​বিক্ষোভ মিছিল শেষে দেশ, জাতি ও নির্যাতিতদের আত্মার মাগফিরাত এবং ন্যায়বিচার কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

এক রাকাতের পরেই মুষলধারে বৃষ্টি: ভিজে একাকার শরীর, তবু শেষ মুহূর্ত পর্যন্ত মাঠ ছাড়েনি শোলাকিয়ার মুসল্লিরা

‘মা, বাড়ি এসে কালই গরু কিনব’, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরল ৩টি তাজা প্রাণ

প্রতিকূলতা পেরিয়ে কিশোরগঞ্জে ঘরে উঠল সাড়ে ৬ লাখ টন বোরো ধান: উৎপাদন খরচ ও ক্ষয়ক্ষতির আড়ালে কৃষকের কান্না

মিঠামইনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

১০

মসজিদের ভেতরে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

১১

সুরের জাদুতে মুগ্ধ করে জেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে সেরা ক্ষুদে শিল্পী সামিহা

১২

অষ্টগ্রামে নদী ভাঙন থেকে অলওয়েদার সড়ক ও গ্রাম রক্ষায় সাংসদ ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু

১৩

অটোরিকশার ধাক্কায় আহত তিন বছরের ফারিসা; সহযোগিতার আবেদন

১৪

চাকরির নামে রাশিয়ায় পাচার: ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর

১৫

কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে দস্যুতা: দেবরসহ গ্রেপ্তার ২, লুণ্ঠিত টাকা ও সোনা উদ্ধার

১৬

কিশোরগঞ্জে বিক্ষোভ: শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের বিচার দাবি

১৭

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে সামিহা প্রথম

১৮

​‘টিকা ও সিরিঞ্জ নিয়ে সংবাদের জন্যই ওএসডি হয়েছি’, স্বীকার করলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

১৯

কিশোরগঞ্জে দুদকের কর্মশালা: ‘শুধু আইন দিয়ে নয়, দুর্নীতি রুখতে চাই সামাজিক আন্দোলন’

২০