কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩১ মে ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কিশোরগঞ্জ শহরজুড়ে দুই দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ পৌরসভা। গত ৩০ ও ৩১ মে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

শনিবার (৩০ মে) রথখলা ময়দান নূর মসজিদের সামনে থেকে অভিযানের সূচনা হয়। এ সময় কিশোরগঞ্জ সার্কিট হাউস, গাইটাল বাস টার্মিনাল, নীলগঞ্জ আশ্রম রোড, পুরান থানা, জেলা সরণি মোড় ও শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকা থেকে যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এছাড়া মডেল থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের আশপাশ ও ঘনবসতিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানের দ্বিতীয় দিন রবিবার (৩১ মে) শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থানে রুটিনমাফিক পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত ছিল। আজিমউদ্দিন স্কুল রোড, একরামপুর, বত্রিশের নতুনপল্লী, নীলগঞ্জ রোড, জোড়াপুকুর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ ছাড়া পুরান থানা থেকে কালীবাবুর মোড় হয়ে সার্কিট হাউস এবং সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখা সংলগ্ন এলাকাতেও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানায়, এই দুই দিনের অভিযানে পৌরসভার ৬টি আবর্জনা বহনকারী গাড়ি ব্যবহার করা হয়েছে এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৭০ জন পরিচ্ছন্নতা কর্মী এই কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত ছিলেন। বর্জ্য ব্যবস্থাপনার সুবিধার্থে শহরের বিভিন্ন স্থানে নতুন ডাস্টবিন স্থাপন করা হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানায় নতুন দুটি ডাস্টবিন বসানো হয়েছে।

কিশোরগঞ্জের ডিডিএলজি ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী বলেন, শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে আমরা নিয়মিত কার্যক্রম হাতে নিয়েছি। শহরবাসীকে পৌরসভা কর্তৃক স্থাপিত ডাস্টবিনগুলো যথাযথ ব্যবহারেরও অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, জেলার অন্যান্য পৌরসভা ও উপজেলাগুলোতেও আমরা এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। নাগরিকদের সচেতনতা ছাড়া শহরকে দীর্ঘমেয়াদে পরিষ্কার রাখা কঠিন, তাই আমরা সবাইকে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০