আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩১ মে ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পরকীয়ার সম্পর্কের জেরে জোবায়েদ (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তার ব্যবসায়িক অংশীদার ও মামাতো ভাই মো. রানাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​নিহত জোবায়েদ উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে এবং গ্রেপ্তার হওয়া রানা একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তারা দুজনে পারিবারিকভাবে মুরগির খামারের ব্যবসায়িক অংশীদার ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামাতো ভাই হওয়ার সুবাদে জোবায়েদের সঙ্গে রানার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই সুবাদে রানার স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে জোবায়েদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাস দুয়েক আগে রানা বিষয়টি টের পাওয়ার পর তাদের সতর্ক করেছিলেন। কিন্তু তারা সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। এ নিয়ে দাম্পত্য কলহের জেরে স্ত্রী জেসমিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

​ঈদুল আজহার দুই দিন আগে রানা জানতে পারেন, তার স্ত্রী জোবায়েদের বাড়িতে অবস্থান করছেন। তিনি সেখানে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেন। এরপরই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন রানা।

​পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার (২৯ মে) রাতে রানা কৌশলে জোবায়েদকে পার্শ্ববর্তী শৈলজানী এলাকার পুরপুরা ব্রিজ সংলগ্ন স্থানে ডেকে নেন। সেখানে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জোবায়েদকে গুরুতর জখম করে পালিয়ে যান রানা। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ জোবায়েদকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দুপুরে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রাম থেকে রানাকে গ্রেপ্তার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। ঘটনাস্থল ও গ্রেপ্তার রানার কাছ থেকে রক্তমাখা পোশাকসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় শনিবার পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩১ মে) গ্রেপ্তারকৃত রানাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

এক রাকাতের পরেই মুষলধারে বৃষ্টি: ভিজে একাকার শরীর, তবু শেষ মুহূর্ত পর্যন্ত মাঠ ছাড়েনি শোলাকিয়ার মুসল্লিরা

‘মা, বাড়ি এসে কালই গরু কিনব’, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরল ৩টি তাজা প্রাণ

প্রতিকূলতা পেরিয়ে কিশোরগঞ্জে ঘরে উঠল সাড়ে ৬ লাখ টন বোরো ধান: উৎপাদন খরচ ও ক্ষয়ক্ষতির আড়ালে কৃষকের কান্না

মিঠামইনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

১০

মসজিদের ভেতরে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

১১

সুরের জাদুতে মুগ্ধ করে জেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে সেরা ক্ষুদে শিল্পী সামিহা

১২

অষ্টগ্রামে নদী ভাঙন থেকে অলওয়েদার সড়ক ও গ্রাম রক্ষায় সাংসদ ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু

১৩

অটোরিকশার ধাক্কায় আহত তিন বছরের ফারিসা; সহযোগিতার আবেদন

১৪

চাকরির নামে রাশিয়ায় পাচার: ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর

১৫

কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে দস্যুতা: দেবরসহ গ্রেপ্তার ২, লুণ্ঠিত টাকা ও সোনা উদ্ধার

১৬

কিশোরগঞ্জে বিক্ষোভ: শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের বিচার দাবি

১৭

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে সামিহা প্রথম

১৮

​‘টিকা ও সিরিঞ্জ নিয়ে সংবাদের জন্যই ওএসডি হয়েছি’, স্বীকার করলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

১৯

কিশোরগঞ্জে দুদকের কর্মশালা: ‘শুধু আইন দিয়ে নয়, দুর্নীতি রুখতে চাই সামাজিক আন্দোলন’

২০