করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩১ মে ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

[ppsp_buttons]

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক বৃদ্ধাকে (৬৮) ধর্ষণের অভিযোগে মো. খোকন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার জয়কা ইউনিয়নের খিজিরপুর গ্রাম থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে গণধোলাই ও পিঁপড়ার কামড় খাইয়ে পুলিশে সোপর্দ করে।

​আজ রোববার (৩১ মে) ভুক্তভোগী বৃদ্ধার মেয়ে বাদী হয়ে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

​গ্রেপ্তার মো. খোকন উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া গ্রামের মৃত আঃ ছমেদের ছেলে। তিনি কুমিল্লার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বৃদ্ধার স্বামী বেঁচে নেই এবং কোনো ছেলেসন্তানও নেই। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন গ্রামে ভিক্ষা করেন। গত ২৩ মে (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে তিনি জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামে ভিক্ষা করতে যান। বিকেলে খোকন তাঁর সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করে দেওয়ার কথা বলে ওই বৃদ্ধাকে ডেকে নেন। পরে কৌশলে তাঁকে কান্দাইল গ্রামের একটি পরিত্যক্ত দু’চালা টিনের ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়।

​এজাহারে উল্লেখ করা হয়, ঘরের ভেতর নেওয়ার পর খোকন ওই বৃদ্ধাকে প্রাণনাশের হুমকি দেন এবং রশি দিয়ে তাঁর দুই পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় শারীরিক নির্যাতনে বৃদ্ধা জখম হন। ঘটনার পর খোকন পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় এক নারী বৃদ্ধাকে উদ্ধার করেন।

এদিকে ঘটনার পর গতকাল শনিবার (৩০ মে) সকালে ভুক্তভোগীর মেয়েকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে দেখা যায়, আমার মা আসরের সময় মেঘ-বৃষ্টির মধ্যে বাড়ি ফিরলে দেরি হওয়ার কারণ জানতে চাই। মা প্রথমে ভয়ে কিছু বলতে চাননি, শুধু বলছিলেন যে মথুরার মানুষ অনেক কিছু বলবে। আমি তখন জোর দিয়ে জিজ্ঞেস করি— তিনি কোথাও পড়ে গেছেন কি না, নাকি চাল নিয়ে কোনো ঝামেলা হয়েছে, নাকি কোনো পুরুষ মানুষ তাঁকে ধরেছে? এ কথা শুনেই মা কান্নায় ভেঙে পড়েন। মা কাঁদতে কাঁদতে আমাকে বলেন, ‘ও মা, তুমি আমাকে কিছু বলো না। একটা পুরুষ মানুষ আমাকে একটা ঘরের ভেতর নিয়ে হাত-পা বেঁধেছে। তারপর আমার মুখের ওপর বসে আমাকে কামড় দিয়েছে…..

তাকে আরও বলতে দেখা যায়, ঘটনার পর পরই তিনি স্থানীয় জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের কাছে গিয়ে বিচার দাবি করলে তিনি তাৎক্ষণিক কোনো সামাজিক পদক্ষেপ না নিয়ে তাঁদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল শনিবার বিকেলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত খোকনকে আটক করে গণধোলাই দেয় এবং একপর্যায়ে পিঁপড়ার কামড় খাইয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিকেলে খিজিরপুর গ্রামে বিক্ষোভ মিছিলও করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, রোববার (৩১ মে) দুপুরে আসামি খোকনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

এক রাকাতের পরেই মুষলধারে বৃষ্টি: ভিজে একাকার শরীর, তবু শেষ মুহূর্ত পর্যন্ত মাঠ ছাড়েনি শোলাকিয়ার মুসল্লিরা

‘মা, বাড়ি এসে কালই গরু কিনব’, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরল ৩টি তাজা প্রাণ

প্রতিকূলতা পেরিয়ে কিশোরগঞ্জে ঘরে উঠল সাড়ে ৬ লাখ টন বোরো ধান: উৎপাদন খরচ ও ক্ষয়ক্ষতির আড়ালে কৃষকের কান্না

মিঠামইনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

১০

মসজিদের ভেতরে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

১১

সুরের জাদুতে মুগ্ধ করে জেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে সেরা ক্ষুদে শিল্পী সামিহা

১২

অষ্টগ্রামে নদী ভাঙন থেকে অলওয়েদার সড়ক ও গ্রাম রক্ষায় সাংসদ ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু

১৩

অটোরিকশার ধাক্কায় আহত তিন বছরের ফারিসা; সহযোগিতার আবেদন

১৪

চাকরির নামে রাশিয়ায় পাচার: ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর

১৫

কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে দস্যুতা: দেবরসহ গ্রেপ্তার ২, লুণ্ঠিত টাকা ও সোনা উদ্ধার

১৬

কিশোরগঞ্জে বিক্ষোভ: শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের বিচার দাবি

১৭

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে সামিহা প্রথম

১৮

​‘টিকা ও সিরিঞ্জ নিয়ে সংবাদের জন্যই ওএসডি হয়েছি’, স্বীকার করলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

১৯

কিশোরগঞ্জে দুদকের কর্মশালা: ‘শুধু আইন দিয়ে নয়, দুর্নীতি রুখতে চাই সামাজিক আন্দোলন’

২০