মসজিদের ভেতরে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৪ মে ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মসজিদের ভেতরে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

[ppsp_buttons]

শিশু নির্যাতন ও সহিংসতার বিভিন্ন ঘটনায় যখন দেশজুড়ে উদ্বেগ, ক্ষোভ এবং বিচার দাবির আলোচনা চলছে, ঠিক সেই সময় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার একটি মসজিদে ইমাম কতৃক ৭ বছরের শিশু ধর্ষণের মত গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মসজিদের ইমাম হাফেজ মাহবুব, ওরফে মাহবুল্লাহ (২৩) স্থানীয় আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদ্রাসায় হাফিজি পড়ালেখা শেষ করেন। সে গত এক মাস যাবৎ উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে ৫ ওয়াক্ত নামাজ পড়াতো। সে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার খলিশাপুর (বনপাড়া) গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রের দাবি, দুপুরে শিশুটি মসজিদে হুজুরের জন্য খাবার নিয়ে গেলে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্ত হিসেবে চিহ্নিত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে প্রয়োজনীয় আলামত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

​এলাকাবাসীর কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের মতো পবিত্র জায়গায় এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এই ঘটনার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

স্থানীয়দের অনেকেই বলেন, সমাজে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব জায়গায় শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ আইনগত শাস্তির দাবি জানান।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো ধরনের প্রভাব বা চাপ ছাড়াই অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

এক রাকাতের পরেই মুষলধারে বৃষ্টি: ভিজে একাকার শরীর, তবু শেষ মুহূর্ত পর্যন্ত মাঠ ছাড়েনি শোলাকিয়ার মুসল্লিরা

‘মা, বাড়ি এসে কালই গরু কিনব’, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরল ৩টি তাজা প্রাণ

প্রতিকূলতা পেরিয়ে কিশোরগঞ্জে ঘরে উঠল সাড়ে ৬ লাখ টন বোরো ধান: উৎপাদন খরচ ও ক্ষয়ক্ষতির আড়ালে কৃষকের কান্না

মিঠামইনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

১০

মসজিদের ভেতরে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

১১

সুরের জাদুতে মুগ্ধ করে জেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে সেরা ক্ষুদে শিল্পী সামিহা

১২

অষ্টগ্রামে নদী ভাঙন থেকে অলওয়েদার সড়ক ও গ্রাম রক্ষায় সাংসদ ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু

১৩

অটোরিকশার ধাক্কায় আহত তিন বছরের ফারিসা; সহযোগিতার আবেদন

১৪

চাকরির নামে রাশিয়ায় পাচার: ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর

১৫

কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে দস্যুতা: দেবরসহ গ্রেপ্তার ২, লুণ্ঠিত টাকা ও সোনা উদ্ধার

১৬

কিশোরগঞ্জে বিক্ষোভ: শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের বিচার দাবি

১৭

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে সামিহা প্রথম

১৮

​‘টিকা ও সিরিঞ্জ নিয়ে সংবাদের জন্যই ওএসডি হয়েছি’, স্বীকার করলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

১৯

কিশোরগঞ্জে দুদকের কর্মশালা: ‘শুধু আইন দিয়ে নয়, দুর্নীতি রুখতে চাই সামাজিক আন্দোলন’

২০