কিশোরগঞ্জের বাজিতপুরে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মাত্র তিন বছরের ছোট্ট শিশু ফারিসা। ঘটনাটি ঘটে গত ২১ মে (বুধবার) বিকেলে উপজেলার হিলচিয়া ইউনিয়নের দেওচান্দী এলাকায়।
পারিবারিক সূত্রে জানা যায়, সরারচর–টু–বালিগাঁও সড়কের দেওচান্দী এলাকায় নিজের বাড়ির সামনে খেলাধুলা করছিল ছোট্ট ফারিসা। শিশুসুলভ আনন্দে মগ্ন সেই মুহূর্তেই একটি অটোরিকশার ধাক্কায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তেই ভেঙে যায় একটি পরিবারের স্বাভাবিক জীবন, আর এক নিষ্পাপ শিশুর হাসিখুশি পৃথিবী।
দুর্ঘটনায় ফারিসার মাথা ও পিঠে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠায়। বর্তমানে চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
ফারিসার বাবা শফিকুল ইসলাম একজন অটোরিকশা চালক। সীমিত আয়ের এই পরিবারটি আগে থেকেই আর্থিক অনটনে জর্জরিত ছিল। এখন সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি মুহূর্তেই তারা ভেঙে পড়ছেন দুশ্চিন্তা আর অসহায়ত্বে।
কাঁপা কণ্ঠে তিনি বলেন, “আমার মেয়েটাকে বাঁচাতে চাই। আমি কিছুই করতে পারছি না।”
শিশু ফারিসার জীবন বাঁচাতে এখন প্রয়োজন সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা। একটি ছোট্ট সহায়তাও হতে পারে এই নিষ্পাপ জীবনের জন্য বড় আশার আলো।
মানবিক সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর:
০১৯৮৮৩৬৯১৩৮ (ফারিসার মায়ের বিকাশ নম্বর)
মন্তব্য করুন