তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩১ অগাস্ট ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

[ppsp_buttons]

কিশোরগঞ্জের তাড়াইলে নাশকতার একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সাংগঠনিক সম্পাদক ও জুলাই আন্দোলনের কর্মী মো. রুবেল ভূঁইয়াসহ বিএনপি ও যুবদলের একাধিক স্থানীয় নেতা এবং সাধারণ মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানোর অভিযোগ পাওয়া গেছে। মামলাটিকে ‘ভিত্তিহীন ও চক্রান্তমূলক’ উল্লেখ করে সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এনসিপি।

​সোমবার (৩১ আগস্ট) বিকেল তিনটায় কিশোরগঞ্জের নীলগঞ্জ মোড়ে এনসিপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

​সংবাদ সম্মেলনে এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন লিখিত বক্তব্যে জানান, তাড়াইল উপজেলার দিগদাইড় গ্রামের বাসিন্দা ও শিক্ষক রুবেল ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির কর্মী ছিলেন। তিনি বর্তমানে এনসিপির তাড়াইল উপজেলা সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। গত ২৯ আগস্ট তাড়াইল উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আকবর হাসান বাদী হয়ে তাড়াইল থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ সংগঠনের সদস্য দেখিয়ে জুলাই আন্দোলনের কর্মীদের পাশাপাশি এনসিপি ও বিএনপি নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

​মামলার আসামি তালিকায় থাকা উল্লেখযোগ্য নেতারা হলেন—তাড়াইল-সাচাইল ইউনিয়ন বিএনপির সদস্য মো. ওমর খান সানি (৪ নম্বর আসামি), তাড়াইল উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান মবিন (১০ নম্বর আসামি), এনসিপি নেতা রুবেল ভূঁইয়া (২৮ নম্বর আসামি), রাউতি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম পারভেজ (৩৩ নম্বর আসামি) এবং তাড়াইল উপজেলা বিএনপির সদস্য আলম (৩৪ নম্বর আসামি)।

​বক্তারা বলেন, ঘটনার নিরপেক্ষ যাচাই ছাড়াই এভাবে নিরীহ ও সক্রিয় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দেওয়ায় তাড়াইলের সর্বস্তরের মানুষের মধ্যে আতঙ্ক ও সংশয় ছড়িয়ে পড়েছে।

​মামলার ২৮ নম্বর আসামি ও এনসিপি নেতা রুবেল ভূঁইয়া জানান, হয়রানি বন্ধ ও সত্য উদঘাটনের লক্ষ্যে তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিতভাবে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন।

​সংবাদ সম্মেলন থেকে এ ধরনের ভিত্তিহীন মামলার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাওয়া হয়।

সংবাদ সম্মেলনে এনসিপি কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্স ,জেলা যুব শক্তির আহ্বায়ক মাহফুজুর রহমান, তাড়াইল উপজেলা এনসিপির আহ্বায়ক সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ, ছাত্র শক্তির আহ্বায়ক ,আনাস ইব্রাহিমসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০