ইটনায় কিশোরীদের অংশগ্রহণে পুষ্টিমেলা - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৩ ডিসেম্বর ২০২৫, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইটনায় কিশোরীদের অংশগ্রহণে পুষ্টিমেলা

কিশোরগঞ্জের ইটনায় সামাজিক উন্নয়ন কেন্দ্রের (কিশোরী ক্লাব) কিশোরীদের অংশগ্রহণে পুষ্টিমেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর ঈদগাহ মাঠে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এই পুষ্টিমেলার আয়োজন করে। মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর উপ-পরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. শহীদুজ্জামান ভূঁঞা।

এ সময় ডিএসকে’র কারিগরি কর্মকর্তা (পুষ্টি) সুজন কুমার বাগচী, চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য হেলেনা আক্তার, শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাহ উদ্দিন, চৌগাংগা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সারোয়ার আলম লতিফ, ডিএসকে কিশোরগঞ্জ ৪ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হুমায়ূন কবির, ডিএসকে চৌগাংগা শাখার শাখা ব্যবস্থাপক মো. আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী মেলায় হাওর অঞ্চলে কিশোর-কিশোরীদের অপুষ্টি, মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা, টিটি টিকা, আয়রন ফলিক এসিড, পুষ্টিকর খাবারের উপাদান ও গুরুত্ব, সুষম খাদ্য, গর্ভবতী ও প্রসূতি মায়েদের খাবার ও যত্ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। মেলায় কিশোরীদের উদ্ভাবনী বিভিন্ন স্টল যেমন স্যাটেলাইট ক্লিনিক, পুষ্টিকর খাদ্য প্রদর্শন, বাঁশ ও বেতের কারুকাজ, চিনামটির কারুকাজ প্রদর্শন করা হয়।

এছাড়া এ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন কেন্দ্রের (কিশোরী ক্লাব) কিশোরীরা গান, নাচসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। পুরস্কার বিতরণের মাধ্যমে পুষ্টি মেলা ও প্রতিযোগিতা শেষ হয়। পুষ্টি মেলা ও প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ডিএসকে চৌগাংগা শাখার সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি)শাহ কামাল হোসেন। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের মাধ্যমে ডিএসকে মেলাটির আয়োজন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০