কিশোরগঞ্জে দুই টাকায় ইফতার - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৬ মার্চ ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে দুই টাকায় ইফতার

পবিত্র রমজান উপলক্ষে কিশোরগঞ্জে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ‘দুই টাকায় ইফতার’ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’। সোমবার (১৬ মার্চ) বিকেলে শহরের শোলাকিয়া ও পুরানথানা এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

​সংগঠনটির নিয়মিত এই আয়োজনে এবার সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ‘মুসলাহ প্রোডাকশন’। মূলত মানুষের মাঝে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

​সরেজমিনে দেখা যায়, বিকেল ৫টা থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে টেবিল পেতে ইফতার বিতরণ শুরু করেন স্বেচ্ছাসেবীরা। মাত্র দুই টাকার বিনিময়ে পথচারী, শিক্ষার্থী, রিকশা ও ভ্যানচালকদের হাতে তুলে দেওয়া হয় ইফতারের প্যাকেট। প্যাকেটে ছিল খেজুর, ছোলা, মুড়ি, সবজি চপ, বেগুনি, জিলাপি ও পানি।

​ইফতার নিতে আসা এক রিকশাচালক বলেন, “বাজারে জিনিসের অনেক দাম। ভালো ইফতার কিনে খাওয়ার সামর্থ্য আমাদের নেই। এখান থেকে দুই টাকায় সাত পদের ইফতার নিতে পেরেছি, এখন পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করতে পারব।”

​কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা মোজাহিদুল ইসলাম বলেন, “করোনাকালীন সময় থেকে আমরা নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম চালিয়ে আসছি। বিনামূল্যে না দিয়ে দুই টাকা নেওয়ার উদ্দেশ্য হলো মানুষের আত্মসম্মান বজায় রাখা। আজ আমাদের এই বছরের কার্যক্রমের শেষ দিন ছিল। আগামীতেও আমাদের এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

​এই মানবিক কার্যক্রমে অংশ নেন সংগঠনের সদস্য মাহমুদুল হাসান, উমর নাসিফ, তাশরিফ হাসান, মাহবুব আল হাসান, এইচ এম শাওন, নওফেল আহমেদসহ একদল তরুণ স্বেচ্ছাসেবী। ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের সর্বস্তরের মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০