মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৪ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল

কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক মাদরাসা শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে সদর উপজেলার মহিনন্দ ভাস্করখিলা এলাকার মিছবাহুল উলুম মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে মাদরাসার হেফজ বিভাগের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

​কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফাইজুল ইসলাম এবং জিয়া সাইবার ফোর্স জেলা শাখার সভাপতি মাহফুজুল হক খান জিকু।

​আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) জেলা শাখার সভাপতি খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া এবং বিএমইউজে জেলা শাখার সাধারণ সম্পাদক আসাউজ্জামান জুয়েল।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমইউজে’র হোসেনপুর উপজেলা সভাপতি এসকে শাহীন নবাব, তারাইল উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন এবং দৈনিক নওরোজ প্রতিনিধি মজিবুল হক চুন্নু। এছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ইফতার মাহফিলে অংশ নেন।

​বক্তারা বলেন, পবিত্র রমজানে এতিম ও শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়া আনন্দের। আর্তমানবতার সেবায় সাংবাদিকদের এমন সামাজিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটনায় বিএনপি সভাপতির নেতৃত্বে দখল হচ্ছে সরকারি কলেজের পুকুর ও জায়গা!

কিশোরগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে খুন হয় আবির, ২৪ দিন পর কঙ্কাল উদ্ধার

যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় নাম জড়ানোকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলছেন বিএনপি নেতা শহীদ

হোসেনপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কারাগারে, কাঁদছে পরিবার

কিশোরগঞ্জে সড়কে গরুর রাজত্ব: আড়তে হানা, পথে জট

জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক পলাশ রহমান

রূপগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ফুঁসে উঠেছে জনতা

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ গাইডার ও সাংবাদিক শাহীনের মাতার ইন্তেকাল

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ওয়ালীনেওয়াজ খান কলেজের ছাত্রের

১০

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

১১

কিশোরগঞ্জের হাওরে শিলাবৃষ্টির হানা: ৪ হাজার হেক্টর জমির ধান নিয়ে দিশেহারা কৃষক

১২

মিঠামইনে ৫২টি গাছ কেটে সাবাড় করল দুর্বৃত্তরা

১৩

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে কলেজছাত্র ইমনের মরদেহ উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

১৪

কিশোরগঞ্জে জমি বিরোধের জেরে হামলা থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

১৫

কিশোরগঞ্জে দুই টাকায় ইফতার

১৬

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৭

৫০টি চুরি হওয়া মোবাইল উদ্ধার: মালিকদের হাতে হস্তান্তর

১৮

মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল

১৯

ক্যামেরার পেছনের কারিগরদের অন্যরকম এক সন্ধ্যা

২০