পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৬ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ করা ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৫ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই তদন্ত কমিটি গঠন করেন।

​গত শুক্রবার (১৩ মার্চ) চরফরাদী ইউনিয়নের মির্জাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও এক নারী সদস্যের চাল বিক্রির ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর টনক নড়ে প্রশাসনের।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গঠিত তদন্ত কমিটির তিন সদস্য হলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবদুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহজাহান এবং উপজেলা খাদ্য কর্মকর্তা (অঃদাঃ) জেসমিন আক্তার। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

​​গত শুক্রবার সকালে চরফরাদী ইউনিয়নের মির্জাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে চাল বিতরণকালে অনিয়মের চিত্র দেখা যায়। অভিযোগ ওঠে, প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে এক ব্যক্তি একাধিক কার্ড ব্যবহার করে চাল সংগ্রহ করছেন। অনেক কার্ডে সুবিধাভোগীর নাম-ঠিকানা না থাকায় প্রকৃত দুস্থরা চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

​৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নাসিমা আক্তারের বিরুদ্ধে সরকারি চাল প্রকাশ্যে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। চাল বিক্রির বিষয়ে জানতে চাইলে ওই সময় তিনি সদুত্তর দিতে পারেননি।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জরুরি ভিত্তিতে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০