২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি সংবর্ধনা - ayna247
ডেস্ক রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৫, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি সংবর্ধনা

১৭ বছরের বেশি সময় পর ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।

দেশে ফিরতে তারেক রহমান ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

এদিকে যুক্তরাজ্য থেকে তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই, তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যেভাবে, যা কিছু দৃষ্টান্ত হয়েছে, তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন সে রকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়। সেভাবে স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সব আয়োজন হচ্ছে।’

সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে। এ সময় তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে তারেক রহমানের নিরাপদ আগমন, বিমানবন্দরের ভেতরে ও বাইরে শৃঙ্খলা রক্ষা এবং যাত্রী ও জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রেখে অভ্যর্থনা কার্যক্রম পরিচালনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আজ বিকেলে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা সরেজমিনে বিমানবন্দরে যেখানে তারেক রহমান অবতরণ করবেন, সে জায়গা, কোথা থেকে গাড়িতে উঠবেন এবং সব রাস্তা পরিদর্শন করেছি।’

সালাউদ্দিন জানান, তারেক রহমান দেশে ফিরে সরাসরি এভারকেয়ার হাসপাতালে তাঁর মাকে দেখতে যেতে পারেন। তাই তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে এই আবেদন দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়, ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন তারেক রহমান। তাঁকে সংবর্ধনা জানাতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক ছাত্র-জনতার ঢাকায় আগমনের সম্ভাবনা রয়েছে। এ কারণে যাত্রীদের যাতায়াত সহজ করতে ২৪ ডিসেম্বর রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করার উদ্যোগ নিতে চায় বিএনপি।

সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

যে সাতটি রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন বিএনপি করেছে, সেগুলো হচ্ছে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা ও কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১০

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১১

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১২

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৩

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৪

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৫

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৬

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৭

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৮

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৯

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২০