ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর সংসদে দলের সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সর্বসম্মতিক্রমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত করা হয়।
সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ শেষে সংসদে বিজয়ী দলের বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী সরকার গঠনের পরবর্তী ধাপগুলো শুরু হবে। নতুন মন্ত্রিসভার কাঠামো ও দায়িত্ব বণ্টন নিয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নতুন সংসদ ও সরকারকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-আলোচনার পাশাপাশি জনমনে প্রত্যাশাও তৈরি হয়েছে।
মন্তব্য করুন