অষ্টগ্রামে নদী ভাঙন থেকে অলওয়েদার সড়ক ও গ্রাম রক্ষায় সাংসদ ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৩ মে ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অষ্টগ্রামে নদী ভাঙন থেকে অলওয়েদার সড়ক ও গ্রাম রক্ষায় সাংসদ ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মেঘনার তীব্র ভাঙন থেকে নোয়াগাঁও গ্রাম ও হাওরের ‘অলওয়েদার সড়ক’ রক্ষায় ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের উদ্যোগে উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের নাজিরপুর সংলগ্ন নদীতে এ ড্রেজার কার্যক্রম শুরু হয়।

​স্থানীয় বাসিন্দারা জানান, গত প্রায় এক দশক ধরে বর্ষা এলেই বাঙালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়কটি নদী ভাঙনের মুখে পড়ে। ভাঙন আতঙ্কে প্রতিবছর নিঃস্ব হতো বহু পরিবার। এই সমস্যা সমাধানের দাবিতে গত ১০ বছর ধরে পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করেও কোনো কাজ হয়নি। অবশেষে নদীর গতিপথ পরিবর্তন ও সড়ক ভাঙন রোধে এই ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হলো।

স্থানীয়দের মতে, ভাঙনকবলিত এলাকার বিপরীত পাশে মেঘনা নদীতে নতুন চর জেগে ওঠায় নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়েছে। এর প্রভাবেই গত এক থেকে দেড় বছরে অষ্টগ্রাম-নোয়াগাঁও সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বাঙ্গালপাড়া এলাকায় মেঘনার একটি অংশে ড্রেজারের মাধ্যমে নদী খননের কাজ চললেও সদ্য জেগে ওঠা চর অপসারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বালুচরে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হলে নদীর গতিপথের এই ঝুঁকিপূর্ণ পরিবর্তন অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো এবং ভাঙনের তীব্রতাও কমানো যেত।

স্থানীয় বাসিন্দা লোকমান, হিরু, আমিন, তাসনুভা, রুপক, হান্নানসহ বেশ কয়েকজন বলেন, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড পর্যন্ত বিস্তৃত এই ‘অলওয়েদার সড়ক’ দিয়ে সারা বছর ঢাকা, সিলেট ও চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়। কিন্তু সড়কটি ভেঙে যাওয়ায় গত কয়েকদিন ধরে দেশের বাকি অংশের সঙ্গে পুরো হাওর অঞ্চলের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। কর্মব্যস্ত মানুষ ও যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় স্থবির হয়ে পড়েছিল জনজীবন।

শনিবার (২৩ মে) ​ড্রেজার কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

উপজেলা বিএনপির সভাপতি ​সৈয়দ সাঈদ আহম্মেদ বলেন, “এই ড্রেজিং কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে নোয়াগাঁও গ্রাম, সড়ক ও আশপাশের বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। এতে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সচল থাকার পাশাপাশি কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল জানান, বাঙালপাড়া বাজার, নোয়াগাঁও ও লাউরা এলাকার ভাঙনের সঙ্গে হাওরের তিন উপজেলার (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থ জড়িত। অলওয়েদার সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই অঞ্চলের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংসদ সদস্যের দ্রুত পদক্ষেপ এবং সার্বক্ষণিক তদারকির কারণে এখন সড়ক ও গ্রাম রক্ষা করা সম্ভব হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে ​সাংসদ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মোবাইল ফোনে কল করলে তিনি বলেন, “অষ্টগ্রামের মানুষের স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য কাজ চলছে এবং পুরো বিষয়টি প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে।”

​খোঁজ নিয়ে জানা গেছে, নদীর গতিপথ পরিবর্তনের জন্য ড্রেজিংয়ের পাশাপাশি জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রায় ৮ হাজার বালুর বস্তা (জিওব্যাগ) ফেলে ভাঙন ঠেকানোর কাজ চলছে। ফলে সড়ক ও গ্রামের ভাঙন পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০