কিশোরগঞ্জে জমি বিরোধের জেরে হামলা থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৭ মার্চ ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জমি বিরোধের জেরে হামলা থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা থামাতে গিয়ে ছুরিকাঘাতে সুমন (৪২) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে ইউনিয়নের বগাদিয়া পশ্চিম পাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি স্থানীয় বড় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। এ ঘটনায় আহত কৃষক দুলাল মিয়া একই এলাকার বাসিন্দা ও সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।

​ঘটনার পরপরই বিকেল ৩টার দিকে অভিযুক্ত রুবেল মিয়াকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রুবেল একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

​স্থানীয়রা জানান, প্রায় ১০-১২ দিন আগে জমিজমা নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার (৫০) বাগ্‌বিতণ্ডা হয়। সেই বিরোধের জেরে আজ মঙ্গলবার সকালে সিরাজুলের ছেলে রুবেল দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালান। এ সময় বড় বাজারের ব্যবসায়ী সুমন পরিস্থিতি শান্ত করতে এবং দুলালকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল ব্যবসায়ী সুমনের বুকে ছুরিকাঘাত করেন। হামলায় সুমন ও দুলাল দুজনেই রক্তাক্ত জখম হন।

​রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত দুলাল মিয়া চিকিৎসাধীন রয়েছেন।

​নিহত সুমনের ভাতিজা বুলবুল বলেন, “চাচা খুব ভালো মানুষ ছিলেন। একজনের ওপর হামলা হচ্ছে দেখে তিনি শুধু থামাতে গিয়েছিলেন। হামলা থামাতে গিয়েই ওনাকে মরতে হলো। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

​কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০