১৪ বছরেও হয়নি স্থায়ী ক্যাম্পাস: কিশোরগঞ্জে ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১১ মে ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৪ বছরেও হয়নি স্থায়ী ক্যাম্পাস: কিশোরগঞ্জে ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কিশোরগঞ্জের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় ৩ ঘন্টা নীলগঞ্জ সড়কে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

​বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পাঠদান শুরুর দুই বছরের মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা থাকলেও দীর্ঘ ১৪ বছরেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। স্থায়ী ক্যাম্পাস না থাকায় বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) র‍্যাংকিংয়ে পিছিয়ে আছে, যা শিক্ষার্থীদের পেশাগত জীবনে সনদ নিয়ে ঝুঁকির সৃষ্টি করছে। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

​আন্দোলনে অংশ নেওয়া আইন বিভাগের শিক্ষার্থী সাঈদ সুমন বলেন, “স্থায়ী ক্যাম্পাস আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি। কর্তৃপক্ষ রহস্যজনক কারণে এটি এড়িয়ে যাচ্ছে। অবিলম্বে স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করে আমাদের জন্য সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আরেক শিক্ষার্থী নওরিন সুলতানা ঊষা বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিটি দীর্ঘদিনের, এর আগেও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির মুখে তড়িঘড়ি করে জমি কিনে সাইনবোর্ড স্থাপন করলেও আদতে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের মাটি আজও স্পর্শ করতে পারেনি। আমরা টিনশেড ঘর করে হলেও স্থায়ী ক্যাম্পাসে যেতে চাই।

​সড়ক অবরোধের ফলে নীলগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারী ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অটোরিকশা যাত্রী মো. হারুন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, জরুরি কাজে স্টেশনে যাচ্ছিলাম, কিন্তু এক ঘণ্টা ধরে রাস্তায় বসে আছি। ছাত্রদের দাবি থাকতেই পারে, কিন্তু রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না।

হ্যাপি নামে এক নারী পথচারী বলেন, বাচ্চাকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম, কিন্তু রাস্তা আটকে থাকায় রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দাবি তো কর্তৃপক্ষের কাছে, সাধারণ মানুষের রাস্তা বন্ধ করে কী লাভ?

​এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান বলেন, আমরা তিনদিন সময় নিয়েছি। জায়গাতো আমাদের আছেই। ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাথে স্থায়ী ক্যাম্পাসের ব্যাপারে কথা বলে শিক্ষার্থীদের জানাবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০