কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ‘কলার ধরে’ পুলিশে দিলেন বিএনপি নেতা - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৫ এপ্রিল ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ‘কলার ধরে’ পুলিশে দিলেন বিএনপি নেতা

কিশোরগঞ্জে জমি ও নদী তীরের সরকারি জায়গা দখলের অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম (আশফাক)। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা শহরের পুরান থানা এলাকা থেকে মাহতাব উদ্দিন নামে ওই আওয়ামী লীগ নেতাকে ধরে আনা হয়। শনিবার (২৫ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

​ওই নেতাকে কলার ধরে টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​আটক মাহতাব উদ্দিন কিশোরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

​জানা গেছে, শুক্রবার বিকেলে টিনপট্টি এলাকায় আমিনুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা মাহতাব উদ্দিনকে ধরে নিয়ে আসেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে হেফাজতে নেয়।

​পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, “মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে টিনপট্টি এলাকায় নদীর জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করেছেন। এমনকি নদীর পাড়ের বেশ কিছু সরকারি গাছও কেটে ফেলেছেন। ক্ষুব্ধ এলাকাবাসীর কাছে খবর পেয়ে আমি সেখানে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে জনতার সহায়তায় তাঁকে ধরে পুলিশে দেওয়া হয়েছে।”

​বিএনপি নেতার দাবি, মাহতাব উদ্দিন একসময় জাতীয় পার্টি করলেও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোল পাল্টে প্রভাবশালী হয়ে ওঠেন। তাঁর ও তাঁর ছেলেদের অত্যাচারে সাধারণ মানুষ গত ১৭ বছর ধরে অতিষ্ঠ ছিল। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাঁর এক ছেলেও বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার পলাতক আসামি।

তবে জনসম্মুখে এভাবে আটকের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মাহতাব উদ্দিনের চাচাতো ভাই টিটু মিয়া। তিনি বলেন, “তিনি (মাহতাব) একজন সম্মানিত ব্যক্তি। যদি কোনো অপরাধ করে থাকেন, তবে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু প্রকাশ্যে কলার চেপে ধরে টেনে নিয়ে যাওয়াটা শোভন হয়নি।”

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, জনতা মাহতাব উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছে। তাঁর বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ না দেয়ায় শনিবার (২৫ এপ্রিল) তাঁকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০