কিশোরগঞ্জে গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে সুজনের সংলাপ - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে সুজনের সংলাপ

[ppsp_buttons]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে কিশোরগঞ্জে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করেছে সুজন—সুশাসনের জন্য নাগরিক। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সুজন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মু. আ. লতিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার উপপরিচালক মো. আবুবক্কর ছিদ্দিক।

জেলা সুজন বন্ধু সমন্বয়কারী রাকিব হাসান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুজন কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. ফারুকুজ্জামান, সুজন তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিদ্র সরকার রবি, আইনজীবী সমর সরকারসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় নেতারা।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে গণভোট কার্যকর ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

এক রাকাতের পরেই মুষলধারে বৃষ্টি: ভিজে একাকার শরীর, তবু শেষ মুহূর্ত পর্যন্ত মাঠ ছাড়েনি শোলাকিয়ার মুসল্লিরা

‘মা, বাড়ি এসে কালই গরু কিনব’, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরল ৩টি তাজা প্রাণ

প্রতিকূলতা পেরিয়ে কিশোরগঞ্জে ঘরে উঠল সাড়ে ৬ লাখ টন বোরো ধান: উৎপাদন খরচ ও ক্ষয়ক্ষতির আড়ালে কৃষকের কান্না

মিঠামইনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

১০

মসজিদের ভেতরে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

১১

সুরের জাদুতে মুগ্ধ করে জেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে সেরা ক্ষুদে শিল্পী সামিহা

১২

অষ্টগ্রামে নদী ভাঙন থেকে অলওয়েদার সড়ক ও গ্রাম রক্ষায় সাংসদ ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু

১৩

অটোরিকশার ধাক্কায় আহত তিন বছরের ফারিসা; সহযোগিতার আবেদন

১৪

চাকরির নামে রাশিয়ায় পাচার: ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর

১৫

কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে দস্যুতা: দেবরসহ গ্রেপ্তার ২, লুণ্ঠিত টাকা ও সোনা উদ্ধার

১৬

কিশোরগঞ্জে বিক্ষোভ: শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের বিচার দাবি

১৭

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে সামিহা প্রথম

১৮

​‘টিকা ও সিরিঞ্জ নিয়ে সংবাদের জন্যই ওএসডি হয়েছি’, স্বীকার করলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

১৯

কিশোরগঞ্জে দুদকের কর্মশালা: ‘শুধু আইন দিয়ে নয়, দুর্নীতি রুখতে চাই সামাজিক আন্দোলন’

২০