পাওনা টাকা চাওয়ায় নিকলীতে সেলাই মেশিন কারিগরের ওপর বর্বর হামলা, ৪ দিনেও হয়নি মামলা—ওসি বললেন “একশবার মামলা নেব” - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৫ জানুয়ারী ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাওনা টাকা চাওয়ায় নিকলীতে সেলাই মেশিন কারিগরের ওপর বর্বর হামলা, ৪ দিনেও হয়নি মামলা—ওসি বললেন “একশবার মামলা নেব”

কিশোরগঞ্জের নিকলীতে সেলই মেশিন মেরামতের টাকা চাওয়ায় মোঃ মোবারক হোসেন (৪৬) নামে এক সেলাই মেশিন ও গ্যাসের চুলার কারিগরকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা মোবারক হোসেনকে কোপানর পরে মৃত ভেবে চলে যায়। এ ঘটনায় গত বুধবার (২১ জানুয়ারি) নিকলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোবারক হোসেন। অভিযোগ দায়েরের ৪ দিন হয়ে গেলেও নিকলী থানায় মামলা নিচ্ছে না ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় অবস্থিত কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মোবারক হোসেনের বড় ভাই মনির উদ্দিন।

ভুক্তভোগী মোবারক হোসেন নিকলী উপজেলার মজলিশপুর বড়হাটি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। অন্যদিকে অভিযুক্তরা হলেন, একই উপজেলার মজলিশপুর বড়হাটি গ্রামের এরশাদ আলীর ছেলে মোঃ শাওন (৩০), মৃত আইক্কাবালীর ছেলে ছুরমান (৬০), শান্তিপুর গ্রামের আব্বাছ আলীর ছেলে এখলাছ উদ্দিন।

সংবাদ সম্মেলনে মনির উদ্দিন বলেন, নিকলী উপজেলার মজলিশপুর ভুঞা সুপার মার্কেটে আমার ছোট ভাইয়ের সেলাই মেশিন ও গ্যাসের চুলা মেরামতের একটি দোকান আছে। অভিযুক্ত শাওন প্রায়ই আমার ছোট ভাইয়ের দোকান থেকে সেলাই মেশিন ও গ্যাসের চুলা মেরামত করে নেয়। কিন্তু টাকা দেয় না। গত বুধবার (২১ জানুয়ারি) আমার ছোট ভাই মোবারক তাঁর পাওনা টাকা চাইতে গেলে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে মজলিশপুর ভুঞা সুপার মার্কেটে আমার ভাইয়ের দোকানে ঢুকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। পরে ঘাড়ে, কানে পিঠে, কোমরসহ শরীরের বিভিন্ন জায়গায় লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে নীলাফুলা জখম করে।

মোবারক হোসেনের বড় ভাই অভিযোগ করে বলেন, তাঁরা এ ঘটনা ঘটিয়ে আমার ভাইকে মৃত ভেবে ক্ষান্ত হননি। পরে দোকানের জিনিষপত্র ভাঙচুর করে এবং অভিযুক্ত শাওন আমার ভাইয়ের পকেট থেকে ২৫ হাজার টাকা নিয়ে দোকান থেকে বের হয়ে চলে যায়। আমার ভাইকে স্থানীয়রা উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই লিখিত অভিযোগে স্বাক্ষর করেন। ঘটনার ৪ দিন পার হয়ে গেলেও ওসি মামলা নিচ্ছে না এবং আসামিদেরও গ্রেপ্তার করছে না। আমি সুবিচার চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনির উদ্দিনের বন্ধু বুলবুল আহমেদ ও আত্মীয় শফিকুর রহমান।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমি মামলা নেব তো। মামলা নিচ্ছি না মানে। মামলাতো একশবার নেব। আমিতো ডাইকা আইনা মামলা নেই। আপনি আমার ব্যাপারে খোঁজ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০