পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল বাস, আহত ২০ যাত্রী - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৯ এপ্রিল ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল বাস, আহত ২০ যাত্রী

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে ঢাকাগামী ‘অনন্যা পরিবহন’–এর একটি বাস শ্রীরামদী এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ বাসের সামনে এক স্কুলছাত্রী চলে আসে। ওই ছাত্রীকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জমিতে উল্টে যায়। এতে বাসে থাকা নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হন।

​ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে নামেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

​আহতদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে নেত্রকোনার সম্রাট (২২), সিরাজগঞ্জের সৌরভ (২৬), কিশোরগঞ্জ সদরের কবির (২৬), পারভীন আক্তার (৫৫) ও আনতা (২৩), শরিয়তপুরের সাড়ে তিন বছরের শিশু আনাহিতা, করিমগঞ্জের সালমান (১৮) ও আয়শা সিদ্দিকা (২৮), তাড়াইলের দুলাল মিয়া (২৮) এবং স্থানীয় শ্রীরামদী এলাকার ইকরাকে (১৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নার্গিস আরা চম্পা জানান, হাসপাতালে মোট ১০ জন চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শিশু আনাহিতাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে এবং সম্রাটকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১০

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১১

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১২

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৩

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৪

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৫

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৬

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৭

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৮

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৯

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২০