বিএনপির প্রার্থী জালালের জন্য পাকুন্দিয়ায় ঐক্যবদ্ধ বিএনপি - ayna247
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৫, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির প্রার্থী জালালের জন্য পাকুন্দিয়ায় ঐক্যবদ্ধ বিএনপি

পাকুন্দিয়ায় কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের বিএনপির প্রার্থী জালাল উদ্দীনের জন্য উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীরা একসাথে নির্বাচনী কাজ করবেন বলে একাত্মতা ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে পৌরসভার হাপানিয়া এলাকার পলিগ্যান পাবলিক এন্ড স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় তাঁরা এ ঘোষণা দেন।

বর্ধিত সভায় পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম,আতিকুর রহমান মাসুদ,ভিপি কামাল উদ্দিন কামাল,আবদুস সাত্তার,মাহমুদুজ্জামান রিপন,পাকুন্দিয়া উপজেলা কৃষকদলের সভাপতি শামসুল হক মিঠু, যুবদলের আহবায়ক মিজানুর রহমান খান সুমন,সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, জাসাস পাকুন্দিয়া উপজেলা শাখার আহবায়ক আকরাম হোসেন কাজল,সদস্য সচিব আনিসুর রহমান বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি কামাল বলেন, বিভিন্ন গণমাধ্যমে আমাকে ও কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি দীলিপ খানকে নিয়ে একটা নিউজ করছে। এই বক্তব্য জালাল ভাইয়ের মনোনয়ন পাওয়ার আগে। তখন কৌশলগত কারণে আমরা বক্তব্য দিছি। জালাল ভাই মনোনয়ন পাওয়ার পর একদিনের জন্যও আমরা বিরোধিতা করি নাই। বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্ট করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ গণমাধ্যমের বক্তব্যটা আগের বক্তব্য দিয়ে করছে। মনোনয়ন দেয়ার আগের বক্তব্য সংযোজন করছে। গণমাধ্যমে ভুল নিউজ পরিবেশনের তীব্র নিন্দা জানাই। কারণ আমরা সবাই ঐক্যবদ্ধ।

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের বিএনপির প্রার্থী জালাল উদ্দীন বলেন, প্রায় ১ লাখ ফেইক আইডি খুলে আমাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা শুরু করছে যে আমরা চাঁদাবাজ, আমরা সন্ত্রাসী। আমাদের গণসংযোগ নাই। তৃণমূলে আমাদেরকে পছন্দ করে না ইত্যাদি ইত্যাদি বলা শুরু করছে। যারা ফেইসবুক চালান তাদেরকে বলি পজিটিভ নিউজগুলো শেয়ার দেন আর নেগেটিভ নিউজগুলোতে কমেন্ট করেন। আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশে থেকে কত কস্ট করে। তারা ১৬-১৭ ঘন্টা কাজ করেও দলের প্রতি ভালবাসার জন্য ওইসব নেগেটিভ নিউজগুলোতে কমেন্ট করে।

জালাল উদ্দীন বলেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম আছি এবং থাকব। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের যেতে হবে। আমাদের মনিটরিং সেল করা হবে। প্রত্যেকটি ঘরে ঘরে যেতে হবে। মনোনয়ন ঘোষণার আগে ও পরে আমি গণসংযোগ, কর্মীসভা করে যাচ্ছি। আমি পাকুন্দিয়া কটিয়াদীর প্রত্যেকটি এলাকার মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা নিয়ে মতবিনিময় করেছি। এ কর্মকান্ডে জনগণের ব্যাপক সাড়া পেয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০