​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩ জুন ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

কিশোরগঞ্জে জনভোগান্তি নিরসনের জন্য ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে পুলিশ। এর অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা পুলিশ শহরের প্রধান সড়ক বটতলা থেকে পুরানথানা এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফের নেতৃত্বে তিনজন ম্যাজিস্ট্রেট উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়াসহ জেলা পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য, কিশোরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নকর্মীরা অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে ফুটপাত দখল করে পরিচালনা করা ব্যবসা প্রতিষ্ঠানের বাড়তি অংশ এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ দখল উচ্ছেদ করার পর বিভিন্ন প্রকার মালামাল পৌরসভার ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।

অভিযানের বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পথচারীবান্ধব শহর হিসেবে কিশোরগঞ্জকে গড়ে তোলার জন্য জেলা পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানের আগে মোট তিনবার গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়া দুইবার লিখিত নোটিশ এবং একবার মাইকিং করা হয়েছে। মোট ছয়বার সতর্ক করার পর বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। একদিকে রাস্তার পাশ ভ্যানগাড়ি ও অন্যান্য অবৈধ যানবাহনের দখলে, অন্যদিকে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এছাড়া অনেক ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী দোকান থাকা সত্ত্বেও দোকানের কার্যক্রম ফুটপাত পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। এটিকে আমরা ‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ বলছি। বুধবারের উচ্ছেদ কার্যক্রমে এ ধরনের অতিরিক্ত দখল অপসারণ করা হয়েছে।

এদিকে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। তারা বলছেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ফুটপাত ও রাস্তার অবৈধ দখলমুক্ত করা জনস্বার্থেই প্রয়োজন ছিলো। নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত রাখলে সাধারণ মানুষ সত্যিকার অর্থেই উপকৃত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০