রমজানে স্বস্তি দিতে ১০ টাকায় লিটার দুধ - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানে স্বস্তি দিতে ১০ টাকায় লিটার দুধ

পবিত্র রমজান মাসে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেসি অ্যাগ্রো ফার্ম। মাসজুড়ে খামার থেকে প্রতি লিটার দুধ মাত্র ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলার রৌহা গ্রামে অবস্থিত খামারে সরাসরি গিয়ে দুধ কিনতে পারছেন ক্রেতারা। প্রতিদিন একজন ক্রেতা সর্বোচ্চ এক লিটার দুধ নিতে পারবেন। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, শতাধিক গরুর মধ্যে উন্নতজাতের ১৮টি গাভী থেকে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ লিটার দুধ উৎপাদন হচ্ছে। রমজান মাসে উৎপাদিত সব দুধই স্বল্পমূল্যে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খামারে গিয়ে দেখা যায়, দুধ কিনতে ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। রোজার প্রথম দিন থেকেই ১০ টাকা লিটারে দুধ বিক্রি শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

খামারের মালিক মো. এরশাদ উদ্দিন বলেন, রমজান মাসে যখন অনেক ব্যবসায়ী খাদ্যপণ্যের দাম বাড়ান, তখন এর বিপরীত দৃষ্টান্ত তৈরি করতেই এই উদ্যোগ। ধনী–গরিব সবাই দুধ কিনতে পারবেন, তবে গরিবদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, গত ছয় বছর ধরে রোজাদারদের জন্য এই কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। স্বল্পমূল্যে দুধ বিক্রির উদ্যোগের জন্য ২০২৪ সালে সরকারের কাছ থেকে ‘বেস্ট প্র্যাকটিস সম্মাননা’ও পান তিনি।

এরশাদ উদ্দিনের গ্রামের বাড়ি রৌহা গ্রামেই। ছয় বছর আগে এখানে ‘জেসি অ্যাগ্রো ফার্ম’ গড়ে তোলেন তিনি। বর্তমানে খামারে কোরবানির ঈদ সামনে রেখে শতাধিক গরু মোটাতাজা করা হচ্ছে। আরও গরু আনার পরিকল্পনাও রয়েছে।

খামার কর্তৃপক্ষের হিসাবে, পুরো রমজান মাসে স্বল্পমূল্যে তিন মেট্রিক টনের বেশি দুধ বিক্রি করা হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান খামারের মালিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১০

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১১

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১২

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৩

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৪

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৫

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৬

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৭

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৮

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৯

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২০