​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’ - ayna247
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

যেকোন সৃজনশীল কাজের কপিরাইট রেজিস্ট্রেশন করা হলে সেই মেধাসম্পদের উপর প্রণেতার নৈতিক ও আর্থিক অধিকার প্রতিষ্ঠিত হয়। এর ফলে মেধাসম্পদ প্রণেতা হিসেবে আইনগত স্বীকৃতি পাওয়া যায়। উত্তরাধিকার সূত্রেও মালিকানা স্বত্ত্ব নিশ্চিত হয়। সামগ্রিক অর্থে, কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে।

বৃহস্পতিবার (১৮ জুন) কিশোরগঞ্জে অনুষ্ঠিত এক সেমিনারে আলোচকগণ এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের লোকজ্ঞান ও লোকসংস্কৃতি: অধিকার, চর্চা ও ভবিষ্যৎ করণীয়’ বিষয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ কপিরাইট অফিস সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইট রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) এস, এম, আরশাদ ইমাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কপিরাইট সহকারী রেজিস্ট্রার (সিনিয়র সহকারী সচিব) মোস্তাক আহমেদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সেমিনারে ‘বাংলাদেশের লোকজ্ঞান ও লোকসংস্কৃতি: অধিকার, চর্চা ও ভবিষ্যৎ করণীয়’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কপিরাইট রেজিস্ট্রার ও সাবেক অতিরিক্ত সচিব এবং কপিরাইট বোর্ড সদস্য মো. মনজুরুর রহমান।

বাংলাদেশ কপিরাইট অফিসের সহকারী প্রোগ্রামার মো. আব্দুল গাফফারের সঞ্চালনায় সেমিনারে লোকজ ও পালাগানের শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী ও হাশেম বয়াতি, কিশোরগঞ্জের সিনিয়র তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা জাসাস সভাপতি ইফতেখার আহমেদ বাবুল প্রমুখ ছাড়াও বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ও গীতিকার এবং জেলার বিভিন্ন পর্যায়ের লোকজ শিল্পীগণ অংশ নেন।

সেমিনারে কিশোরগঞ্জ জেলার লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার রক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ বিষয়ে আলোকপাত করা হয়।

বক্তারা বলেন, কোনো দেশের নিজস্ব সম্পদ হলো এই লোকজ সংস্কৃতি। অশ্লীল ও অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালেই আমাদের লোকজ সংস্কৃতি রক্ষা পাবে’।
এছাড়া সেমিনারে কপিরাইট আইন ২০২৩ কার্যকর ও বহুল প্রচারের জন্য গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০