হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২২ জুন ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের টাকা না পেয়ে নিজের স্ত্রীকে ঘরের ভেতর আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

​আহত গৃহবধূর নাম শিউলী আক্তার (২০)। তাঁকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম আলমগীর হোসেন (২৫)। তিনি গাবরগাঁও গ্রামের আলা উদ্দিনের ছেলে।

​স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন মাদকাসক্ত। সোমবার বিকেল পাঁচটার দিকে তিনি তাঁর স্ত্রী শিউলী আক্তারের কাছে মাদকের টাকা চান। শিউলী টাকা দিতে অস্বীকার করলে আলমগীর তাঁকে মারধর করেন। একপর্যায়ে শিউলীকে ঘরের ভেতর আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন আলমগীর। পরে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তিনি পালিয়ে যান।

​শিউলীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। তবে ততক্ষণে আগুনে দুটি ঘর, একটি গাভী ও বাছুর এবং ঘরে থাকা ১৫-২০ মণ ধান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

​জিনারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মাদকের টাকা না পেয়ে আলমগীর তাঁর স্ত্রীর ওপর এই বর্বর নির্যাতন চালিয়েছেন এবং ঘরে আগুন দিয়েছেন। ঘটনাটি অত্যন্ত অমানবিক।

​হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০