প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে কিশোরগঞ্জে দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
কর্মশালাটি বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) থেকে শুরু হয়। এতে কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসিম খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ সম্পাদক হিসেবে তাসলিমা আক্তার মিতু, নেত্রকোনা জেলার বাংলাভিশনের প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, হেলিম ও চ্যানেল আইয়ের প্রতিনিধি জাহিদ হাসান।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম। পিআইবি-র প্রশিক্ষক সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ শাহ আলম ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন কর্মশালা ও সমাপনী অনুষ্ঠানের পরিচালনা করেন। এছাড়া পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।
দ্বিতীয় দিনের কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের পলিটিক্যাল এন্ড ইলেকশন কমিশন এফেয়ারস এর সম্পাদক সাইদুর রহমান।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়। প্রথম দিনের কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এসএ টিভির নিউজ এন্ড প্লানিং এডিটর সালা উদ্দিন আহমাদ বাবলু।
মন্তব্য করুন