ইউরোপের ফুল এবার কিশোরগঞ্জে - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপের ফুল এবার কিশোরগঞ্জে

টিউলিপ মানেই দূরের দেশ। শীতপ্রধান ইউরোপ, কিংবা নেদারল্যান্ডস—যেখানে বসন্ত এলেই রঙিন টিউলিপে ঢেকে যায় মাঠ আর বাগান। সেই পরিচিত দৃশ্য এবার আর দূরের নয়। শহরের মাঝেই, কিশোরগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে ফুটে উঠেছে টিউলিপ ফুল। জেলার ইতিহাসে এই প্রথম এমন ফুলের বাগান গড়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার উদ্যোগে এই টিউলিপ বাগান করা হয়েছে। সাধারণত শীতপ্রধান অঞ্চলের ফুল হলেও সঠিক পরিকল্পনা ও পরিচর্যায় স্থানীয় আবহাওয়ায় টিউলিপ ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে। শুরুতে সংশয় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই সংশয় কেটে যায় রঙিন ফুলের হাসিতে।

এই উদ্যোগ শুধু সৌন্দর্য বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এর ভেতরে আছে এক ধরনের বার্তা—সরকারি স্থাপনাও হতে পারে নান্দনিক, হতে পারে মানুষের কাছে টানার জায়গা। ইট–পাথরের প্রশাসনিক কাঠামোর মাঝেও যে প্রকৃতি আপন করে ধরা দিতে পারে, টিউলিপ বাগান যেন সেটাই মনে করিয়ে দিচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সার্কিট হাউসের সবুজ লনের মধ্যে সারিবদ্ধভাবে ফুটে থাকা লাল, হলুদ ও গোলাপি রঙের টিউলিপ পুরো পরিবেশকে আলাদা মাত্রা দিয়েছে। সরকারি কাজে আসা অতিথি, কর্মকর্তা ও স্থানীয় মানুষ ফুলের বাগানটি দেখে থমকে দাঁড়াচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আবদুল হক বলেন, আমরা তো ভাবছিলাম বিদেশের ফুল বিদেশেই থাকে। এখন নিজের শহরে এমন ফুল দেখতেছি, ভালোই লাগতেছে। বাচ্চা নিয়া আইছি শুধু ফুল দেখার জন্য।

ব্যবসায়ী আসাউজ্জামান বলেন, কিশোরগঞ্জে টিউলিপ ফুলের বাগান হবে, এটা ভাবাই যায়নি। সার্কিট হাউস প্রাঙ্গণ আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে।

দর্শনার্থী রিতু বলেন, সরকারি স্থাপনায় এমন নান্দনিক উদ্যোগ সাধারণ মানুষের ভালো লাগার জায়গা তৈরি করে। এটি প্রশংসার দাবি রাখে।

সার্কিট হাউসের মালি ওমর ফারুক বলেন, প্রথমবারের মতো টিউলিপ চাষ করেছি। শুরুতে ভাবতাম কি হবে, কি হবে না। কিন্তু ফুলগুলো ফুটতে শুরু করেছে দেখে খুব খুশি লাগছে। প্রতিদিন পানি দেওয়া, পরিচর্যা করা—সবই আনন্দের। দেখলে মনে হয় সার্কিট হাউসটা আরও প্রাণবন্ত হয়ে গেছে।

সার্কিট হাউসের নাজির মোঃ রাফিউল হক বলেন, কিশোরগঞ্জে প্রথমবারের মতো টিউলিপ ফুলের বাগান একটি ব্যতিক্রমী উদ্যোগ। জেলা প্রশাসকের পরিকল্পনা ও উদ্যোগে এটি বাস্তবায়িত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, সরকারি স্থাপনাগুলো শুধু অফিসের জায়গা নয়; সেগুলো হতে পারে মানুষের জন্য অনুপ্রেরণার জায়গা। যদি একটু যত্ন নেওয়া হয়, তাহলে এখান থেকে সৌন্দর্য ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।

লিলি পরিবারের সদস্য টিউলিপ। আগে দক্ষিণ ইউরোপ থেকে মধ্য এশিয়া পর্যন্ত টিউলিপের বিস্তার ছিল। তবে, ১৭ শতকের পর থেকে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় এবং ব্যাপকভাবে চাষ শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০